+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরের এনআইটিতে বিস্ফোরণ, ঝলসে গেলেন অধ্যাপক সহ পড়ুয়া

Ad Image
Ad Image

দুর্গাপুরের এনআইটিতে বিস্ফোরণ, ঝলসে গেলেন অধ্যাপক সহ পড়ুয়া

admin April 15, 2025

আমার কথা, দুর্গাপুর, ১৫ এপ্রিলঃ

গবেষণা চলাকালীন গবেষণাগারের বাইরে বিস্ফোরণ আর সেই বিস্ফোরণে ঝলসে গেলে অধ্যাপক সহ এক পড়ুয়া। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের এনআইটিতে। দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে অধ্যাপকের অবস্থা আশঙ্কাজনক। শরীররে প্রায় ৮০-৯০ শতাংশ ঝলসে গেছে।

ন্যাশানাল ইনস্টিটিউট অফ টেকনলজি(দুর্গাপুর) সুত্রে জানা গিয়েছে, মেকানিক্যাল বিভাগের পড়ুয়াদের নিয়ে একটি প্রজেক্টের কাজ করছিলেন অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক(৬৪)। থার্মিট ওয়েল্ডিং নিয়ে গবেষণা করার সময় আচমকাই বিস্ফোরণ ঘটে আর রাসায়ণিক ছিটকে তাতে ঝলসে যান ইন্দ্রজিৎবাবু ও আকাশ মাঝি নামে ওই পড়ুয়া। তাড়াতাড়ি ওই অধ্যাপক ও পড়ুয়াকে গান্ধীমোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইন্দ্রজিৎবাবুকে আইসিসিইউতে স্থানান্তর করা হয়।

দুর্গাপুর এনআইটির মুখ্য জনসংযোগ আধিকারিক কৃষাণ রায় বলেন, “প্রতিষ্ঠান বা অধ্যাপকের কোনো গাফিলতিতে এই ঘটনা ঘতেনি। এটি নিছকই একটি দুর্ঘটনা”।

কলেজ সুত্রে জানা গিয়েছে, আজ রাত ৮টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে উন্নততর চিকিৎসার জন্য।

অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক দুর্গাপুরের সিটি সেন্টারের রিকল পার্কের বাসিন্দা ও পড়ুয়া আকাশ মাঝি আসানসোলের বাসিন্দা।

 

Post Views: 2,774
Ad Image
Ad Image
আজকের খবর
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN