অমানবিক পুলিশ! দুর্ঘটনায় মৃত বাবার দেহাংশ তোলানো হল নাবালক ছেলেকে দিয়ে
আমার কথা, গুসকরা, ২০ মেঃ
পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরে এক অমানবিক চিত্র সামনে এলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।যার জেরে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। নিন্দা জানিয়েছেন শহরবাসীও। অমানবিক পুলিশ প্রশাসনের রূপ দেখা যায় গুসকরায়।
দুর্ঘটনায় মৃত বাবার দেহাংশ তোলা করালো তারই ছেলেকে দিয়ে। আর তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলো কর্তব্যরত পুলিশকর্মীরা। সেই দৃশ্য প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
এলাকা সূত্রে জানা গিয়েছে সোমবার সন্ধ্যা নাগাদ ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক পথচারীর। খবর পেয়ে মৃতদেহ উদ্ধারে যায় গুসকরা ফাঁড়ির কর্তব্যরত পুলিশ কর্মীরা। সেই সময় মৃতের ছেলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে দেহ উদ্ধার করার সময় তার ছেলেকে দিয়ে মৃত বাবার দেহাংশ তোলানো হয় বলে অভিযোগ। আর এই ঘটনার ছবি মঙ্গলবার সকাল থেকে ভাইরাল হয় বিভিন্ন সমাজ মাধ্যমে (ভিডিওর সত্যতা যাচাই করেনু আমার কথা নিউজ)। এই ভাইরাল ছবিতে দেখা গিয়েছে যে ওই মৃত ব্যক্তির নাবালক ছেলেকে দিয়ে ওই মৃত ব্যক্তির দেহের অংশ কুড়ানো হচ্ছে।
প্রসঙ্গত:- গত কয়েকদিন আগে রাজ্যের দুটি প্রান্তে দুই সিভিক পুলিশের দুটি ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য জুড়ে। এবার পুলিশের এই অমানবিক ছবি সামনে আসতেই সোশ্যাল মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন নেটিজেনরাও।



