+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   স্বামীর অত্যাচারের হাত থেকে বাঁচতে গিয়ে পানাগড়ে রেলে কাটা পরে মৃত্যু দুই সন্তানের অসহায় মায়ের

Ad Image
Ad Image

স্বামীর অত্যাচারের হাত থেকে বাঁচতে গিয়ে পানাগড়ে রেলে কাটা পরে মৃত্যু দুই সন্তানের অসহায় মায়ের

admin July 25, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ২৫জুলাইঃ

স্বামীর অত্যাচারের হাত থেকে বাঁচতে চাইলেও প্রাণ কেড়ে নিলো ট্রেনের চাকা। রেলে কাটা পড়ে মৃত্যু হল দুই সন্তানের এক মায়ের। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে পানাগড় রেল স্টেশনে। মৃতার নাম মিঠু পাত্র(৩৬)।

এলাকার বাসিন্দা রাজকুমার সিং জানান ওই মহিলার বাড়ি দুর্গাপুরের মেন গেট এলাকায়। কাঁকসার দেবশালায় ওই মহিলার বাবার বাড়ি। অভিযোগ ওই মহিলার একটি দুই বছরের ও একটি এক বছরের সন্তান রয়েছে। মহিলার স্বামী রবি পাত্র দ্বিতীয় বিয়ের পর থেকেই ওই মহিলাকে মারধর করত। মাস কয়েক আগে একবার স্বামীর অত্যাচারের হাত থেকে বাঁচতে পানাগড় স্তেসনে আশ্রয় নিয়েছিলেন। সেই সময় এলাকার বাসিন্দারা তাঁকে উদ্ধার করে স্বামীর কাছে পৌঁছে দেন। কিন্তু ফের স্বামী মারধর করলে অসুস্থ হয়ে ওই মহিলা হাসপাতালে ভর্তি হন। এরপর হাসপাতাল থেকে দুই সন্তান সহ ওই মহিলাকে ফের পানাগড় স্টেশনে এনে ছেড়ে দিয়ে যায়। তারপর থেকে ওই মহিলা সন্তানদের নিয়ে স্টেশনেই থাকতে শুরু করেন। রাজকুমাওবাবু আরো জানান যে যখনই স্টেশনে পুলিশের যাতায়াত হয় ওই মহিলা ভয়ে লুকিয়ে পড়েন। আজ যখন সন্ধ্যে আনুমানিক ৬টা ৩০ নাগাদ ওই মহিলা তাঁর সন্তানদের জন্য খাবার নয়ে আসছিলেন সেই সময় ফের পুলিশ দেখে লুকোতে গিয়ে আচমকাই ১নং প্ল্যাট ফর্ম থেকে রেললাইনের উপর পড়ে যান আর সেই সময় একটি ট্রেন তাঁর উপর দিয়ে চলে গেলে ট্রেনে কাটা পরে মৃত্যু হয় ওই মহিলার।

মর্মান্তিক এই ঘটনায় মাতৃহারা ওই দুটি শিশুর জন্য যখন এলাকাবাসীদের মন ভারাক্রান্ত তখন অপর দিকে মিঠুদেবীর স্বামীর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন সকলে। দ্বিতীয় বিয়ের কারনে প্রথম স্ত্রীর উপর এহেন অত্যাচার। তাই মিটুদেবীর স্বামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক পুলিশ এই আর্জি জানাচ্ছেন তাঁরা।

Post Views: 2,067
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN