+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম মেদিনীপুর   >>   মাত্র এক ঘন্টায় মিলবে করোনার রিপোর্ট, তাক লাগানো যন্ত্র আবিষ্কার আইআইটি খড়গপুরের

Ad Image
Ad Image

মাত্র এক ঘন্টায় মিলবে করোনার রিপোর্ট, তাক লাগানো যন্ত্র আবিষ্কার আইআইটি খড়গপুরের

admin July 25, 2020

আমার কথা, পশ্চিম মেদিনীপুর(খড়গপুর), ২৫জুলাইঃ

করোনা শনাক্তকরণে তাক লাগিয়ে দেওয়ার মতো আবিষ্কার খড়্গপুর আইআইটির দুই বাঙালি গবেষক অরিন্দম মণ্ডল এবং সুমন চক্রবর্তীর। তাঁরা এমন এক যন্ত্র আবিষ্কার করেছেন যার মাধ্যমে ৪০০ টাকারও কম খরচে, মাত্র ১ ঘণ্টার মধ্যে করোনার রিপোর্ট জানা যাবে। শুধু তাই নয়, এই সল্প মূল্যের যন্ত্র ব্যবহার করাও খুব সহজ। বাজারে একটি আর টিপিসিআর যন্ত্র কিনতে যেখানে খরচ হয় প্রায় ১৫ লক্ষ টাকা, সেখানে মাত্র ২ হাজার টাকায় এই যন্ত্র পাওয়া যাবে। আর এই যন্ত্রের সাহায্যে করোনা পরীক্ষা করারও বিশেষ কোনও ঝামেলা নেই, আর পরীক্ষার রিপোর্ট পাওয়ার জন্য বেশি সময় অপেক্ষা করতে হবে না। মাত্র এক ঘণ্টায় করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে।

আজ অর্থাৎ শনিবার দুপুরে খড়গপুর আইআইটি চত্বরে প্রতিষ্ঠানের ডিরেক্টর অধ্যাপক বীরেন্দ্র কুমার তেওয়ারির উপস্থিতিতে এই নব আবিষ্কৃত যন্ত্রটির উদ্বোধন করা হয়। খড়গপুর আইআইটির ডিরেক্টর অধ্যাপক বীরেন্দ্র কুমার তেওয়ারি বলেছেন, “কোভিড পরীক্ষায় এই যন্ত্রের আবিষ্কার প্রতিষ্ঠানের একটি মাইল ফলক হিসাবে বিশ্বের দরবারে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।” তিনি জানিয়েছেন, প্রতিষ্ঠান যেকোনও সংস্থার সঙ্গে যৌথভাবে এই যন্ত্র বাজারজাত করার জন্য প্রস্তুত খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ। মাত্র এক বর্গ ফুট মাপের যন্ত্রটি এখন বাজারে আসার অপেক্ষা।

Post Views: 2,504
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN