+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   অ্যাম্বুলেন্স বিকল, চিকিৎসা পরিষেবায় বিপাকে স্থানীয়রা

Ad Image
Ad Image

অ্যাম্বুলেন্স বিকল, চিকিৎসা পরিষেবায় বিপাকে স্থানীয়রা

admin June 8, 2025

আমার কথা, বড়জোড়া, ৮ জুনঃ

সংবাদদাতাঃ দেবনাথ মোদক

বড়জোড়া ব্লকের পিড়রাবনী ও ছাঁন্দার দুই গ্রামে দীর্ঘদিন ধরে তিনটি অ্যাম্বুলেন্স বিকল অবস্থায় পড়ে রয়েছে। যার জেরে চরম সমস্যায় পড়েছেন এলাকার সাধারণ মানুষ। পিড়রাবনী গ্রামে ও ছাঁন্দার বারোবান্দিয়া গ্রামে অ্যাম্বুলেন্স দুটি স্থানীয় প্রাক্তন বিধায়ক আশুতোষ মুখার্জির বিধায়ক তহবিল থেকে দেওয়া হয়েছিল। ছাঁন্দার মনসামঙ্গল ক্লাবে থাকা অ্যাম্বুলেন্সটি তৎকালীন সিপিআইএম সাংসদ সুস্মিতা বাউরির সাংসদ তহবিল থেকে দেওয়া হয়েছিল। বর্তমানে তিনটিই জরাজীর্ণ ও সম্পূর্ণভাবে অচল অবস্থায় রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অ্যাম্বুলেন্স না থাকায় জরুরি প্রয়োজনে রোগীদের বহিরাগত জায়গা থেকে অধিক ভাড়ায় অ্যাম্বুলেন্স ভাড়া করতে হচ্ছে। তাতে যেমন খরচ বাড়ছে, তেমনি সময়মতো পরিষেবাও মিলছে না। এর ফলে বহুবার রোগী ও তার পরিবারের সদস্যদের চরম হয়রানির মুখে পড়তে হচ্ছে।

এলাকার মানুষের দাবি, এই বিকল অ্যাম্বুলেন্স গুলিকে যদি সরকার বা প্রশাসনের পক্ষ থেকে মেরামত করে পুনরায় সচল করা যায় বা নতুন অ্যাম্বুলেন্স সরবরাহ করা হয়, তাহলে বহু মানুষের জীবন রক্ষা পেতে পারে। তাঁদের কথায়, স্বাস্থ্য পরিষেবা মৌলিক অধিকার। অথচ এত বছর ধরে এই পরিষেবার অভাবে ভুগতে হচ্ছে তাঁদের।

এখন দেখার বিষয়, জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর স্থানীয়দের এই দাবির প্রতি কী পদক্ষেপ নেয়। স্থানীয়দের আশা, দ্রুত কোনও ব্যবস্থা গ্রহণ করা হলে, বহু মানুষের ভোগান্তি লাঘব হবে।

Post Views: 94
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN