+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   নদীতে বালি তোলার সময় উঠে এল বহু প্রাচীন বিষ্ণুমূর্তি

Ad Image
Ad Image

নদীতে বালি তোলার সময় উঠে এল বহু প্রাচীন বিষ্ণুমূর্তি

admin June 8, 2025

আমার কথা, বাঁকুড়া, ৮ জুনঃ

সংবাদদাতাঃ দেবনাথ মোদক

বাঁকুড়ার দ্বারকেশ্বর নদী থেকে বালি তোলার সময় বালির নিচ থেকে উদ্ধার হল পাথরে তৈরী প্রাচীন দেব মূর্তি। গতকাল বিকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাঁকুড়ার ওন্দা ব্লকের ওলা দুবরাজপুরের মন্দিরতলা এলাকা থেকে। মূর্তিটি বাদামী বেলেপাথরে তৈরী দ্বাদশভূজ লোকেশ্বর বিষ্ণুমূর্তি বলে দাবী গবেষকদের।

বাঁকুড়ার কংসাবতী ও দারকেশ্বর নদ তীরবর্তী সভ্যতা বহু প্রাচীন। একসময় এই দুই নদের তীরে গড়ে উঠেছিল উন্নত জৈন সভ্যতা। পরবর্তীতে সেই সভ্যতা হিন্দু সংস্কৃতির সঙ্গে মিশে গেলেও ওই দুই নদী তীরবর্তী এলাকায় এখনো বহু জৈন মন্দির ও নিদর্শন ছড়িয়ে রয়েছে। মাঝেমধ্যে নদী গর্ভ থেকে জৈন তীর্থঙ্করদের দীগম্বর মূর্তি উদ্ধারের ঘটনাও বিরল নয়। তবে এবার দারকেশ্বর নদের গর্ভ থেকে উদ্ধার হল হিন্দু দেবী বিষ্ণুর বিরল মূর্তি। গতকাল বিকালে ওন্দা ব্লকের ওলা দুবরাজপুর এলাকায় দারকেশ্বর নদী গর্ভ থেকে বালি তোলার সময় মূর্তিটি চোখে পড়ে শ্রমিকদের। লোকমুখে সেই খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মূর্তিটিকে স্থানীয় একটি মন্দিরে নিয়ে যান। তাঁদের দাবী একসময় দারকেশ্বর নদের পাড়ে একটি প্রাচীন বিষ্ণু মন্দির ছিল। সেই মন্দিরের নামানুসারে এলাকার নাম হয় মন্দিরতলা। সেই মন্দিরেই রাখা ছিল এই প্রাচীন মূর্তিটি। সম্প্রতি দারকেশ্বর নদের ভাঙনে মন্দিরটি নদীগর্ভে তলিয়ে গেলে মূর্তিটিও হারিয়ে যায়। সেই মূর্তি পুনরায় উদ্ধার হওয়ায় খুশি স্থানীয়রা। স্থানীয় প্রত্ন গবেষকরা অবশ্য এই মূর্তিটিকে অত্যন্ত মূল্যবান প্রত্নবস্তু বলে দাবী করেছেন। ৩ ফুট ৯ ইঞ্চি লম্বা ও প্রায় ২ ফুট চওড়া বাদামী বেলে পাথরের মূর্তিটিকে দ্বাদশভূজ লোকেশ্বর বিষ্ণুর মূর্তি বলে দাবী প্রত্ন গবেষকদের। মূর্তির মাঝখানে থাকা বারোটি হাত বিশিষ্ট বিষ্ণুর দুদিকে দুই হাত রয়েছে আয়ুধ পুরুষের মাথায়। অপর দুটি হাত রয়েছে দুপাশে থাকা শ্রীদেবী ও ভূদেবীর মূর্তির মাথায়। প্রত্ন গবেষকদের দাবী মূর্তিটিতে কীরিট, কর্ণকুন্তল, বরমালা ও যজ্ঞোপবিত সহ বিভিন্ন অংশ অক্ষত অবস্থায় থাকায় মূর্তিটি শিল্পের দিক থেকে যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ তেমনই ঐতিহাসিক দিক থেকেও প্রত্নসামগ্রী হিসাবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূর্তিটি একাদশ বা দ্বাদশ শতকে নির্মীত বলে প্রাথমিকভাবে অনুমান প্রত্ন গবেষকদের।

Post Views: 120
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN