+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বিজেপি কর্মীকে মারধর, গ্রেফতার অভিযুক্তর শাস্তির দাবিতে উত্তেজনা আদালত চত্বরে

Ad Image
Ad Image

বিজেপি কর্মীকে মারধর, গ্রেফতার অভিযুক্তর শাস্তির দাবিতে উত্তেজনা আদালত চত্বরে

admin June 23, 2025

আমার কথা, দুর্গাপুর, ২৩ জুন:

এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগে গ্রেফতার যুবককে আদালতে তোলার সময় অভিযুক্তকে ঘিরে জয় শ্রীরাম শ্লোগান আর এই ঘটনায় সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে। শাস্তিত দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা।

রবিবার পূর্ব বর্ধমান জেলার বুদবুদের কাছে পানাগড় সেনা ছাউনির তিন নম্বর গেটের সামনে এক বিজেপি কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। আসানসোলের কালিপাহাড়ীর বাসিন্দা বিজেপি কর্মী করন চৌবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন উপলক্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ি, প্রয়াত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি নিয়ে কলকাতা গিয়ে তাঁদের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে এবং প্রচারের স্বার্থে সাইকেল নিয়ে বেরিয়েছিলেন। কলকাতা যাওয়ার পথেই বুদবুদে পানাগড় সেনা ছাউনির তিন নম্বর গেটের সামনে এক দল দুষ্কৃতী বাইকে করে এসে তার ওপর চড়াও হয় এবং বেধরক মারধর কোরে ছবি ছিঁড়ে দেয় ও সাইকেল ভেঙে দেয় বলে অভিযোগ জানায় বিজেপি। দুষ্কৃতিরা প্রত্যেকেই তৃণমূল আশ্রিত বলে দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে।
বুদবুদ থানায় অভিযোগ জানালে পুলিশ এই ঘটনায় গলসির ভীমসারা,পারাজ থেকে বাদশাহ আনসারী শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। সোমবার ধৃত ব্যক্তিকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে বুদবুদ থানার পুলিশ। ধৃতকে মহকুমা আদালতে পেশ করার সময় পুলিশের গাড়ি ধাওয়া করে বিজেপি কর্মীরা। ধৃতকে গাড়ি থেকে নামাতেই শুরু হয় জয় শ্রীরাম স্লোগান। এরপর দীর্ঘক্ষণ ধরে আদালত চত্বরে ভিড় করে অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে ক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা।

করণ চৌবে জানিয়েছেন, রবিবার দুপুর নাগাদ তিনি সাইকেলে করে ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড ধরে যাওয়ার সময় আচমকা কয়েকজন দুস্কৃতি বাইকে করে এসে তাকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তার পরেই তার সাইকেলে লাগানো পোস্টার গুলি ছিঁড়ে দেয় দুস্কৃতির। পাশাপশি তাকে মারধর করার সাথে তার সাইকেলও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। এর পরেই তিনি বিজেপি কর্মীদের সাথে যোগাযোগ করে বুদবুদ থানায় লিখিত অভিযোগ জানান। ঘটনার তদন্তে নেমে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। বুদবুদ থানার পুলিশ ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে বাকিদের খোঁজে তল্লাশি চালাবে বলে জানা গিয়েছে। যদিও এই ঘটনার জেরে নিন্দার ঝড় উঠেছে রাজ্য জুড়ে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে। যদিও এই ঘটনায় তৃণমূলের সাথে কোনো যোগ নেই বলেই স্পষ্ট জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।

Post Views: 236
Ad Image
Ad Image
আজকের খবর
BREAKING! ফের শিবির বদল, এবার বিজেপিতে পারিয়াল
Uncategorized April 18, 2026
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN