+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   যে কোন অভিযোগ জানাতে দুর্গাপুরে চালু হল হোয়াটস অ্যাপ নাম্বার

Ad Image
Ad Image

যে কোন অভিযোগ জানাতে দুর্গাপুরে চালু হল হোয়াটস অ্যাপ নাম্বার

admin June 25, 2025

আমার কথা, দুর্গাপুর, ২৫ জুনঃ

কারখানার শ্রমিকদের স্বার্থ রক্ষা করা সহ শহরের নাগরিকদের সমস্যার কথা শুনতে টোল ফ্রি হেল্প নাম্বার চালু করার কথা ঘোষণা করা হয়েছিল আইএনটিটিইউসির পক্ষ থেকে। সেই মতো আজ বুধবার আনুষ্ঠানিকভাবে একটি হোয়াটস অ্যাপ নাম্বার দিয়ে হোর্ডিং লাগানোর কাজ শুরু হল দুর্গাপুরে। নাম্বারটি হল ৬২৯২২৬২৪৬৩।

গত ১৪ জুন ডিএসপি কর্তৃপক্ষের সাথে একটি বৈঠক শেষে আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, শ্রমিক স্বার্থ ও নিরাপত্তা রক্ষা করতে শহর দুর্গাপুর জুড়ে হেল্প লাইন নাম্বার দিয়ে হোর্ডিং দেওয়া হবে। সেই নাম্বারে শ্রমিকরা যাতে নিজেদের সমস্যার কথা নির্ভয়ে জানাতে পারে তাঁর জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেই মতো এদিন দুর্গাপুর ইস্পাত কারখানা গেটের বাইরে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির দুর্গাপুর কোর কমিটি থেকে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া হোর্ডিং লাগানো হল। উপস্থিত ছিলেন রাজ্যের আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রতি মজুমদার, ওর কমিটির সদস্য ও শ্রমিকবৃন্দরা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন আমরা আজ থেকে শুরু করলাম হোয়াটস অ্যাপ এর নম্বর এর মাধ্যমে সরাসরি অভিযোগ জানানোর কাজ। প্রথমে দুর্গাপুর ইস্পাত কারখানা তারপর মিশ্র ইস্পাত এছাড়াও শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় লাগানো হবে এই বোর্ড। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এই পদক্ষেপ গ্রহণ করেছি

 

Post Views: 451
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN