+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ল’ কলেজে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে দুর্গাপুরে পথ অবরোধ কংগ্রেসের

Ad Image
Ad Image

ল’ কলেজে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে দুর্গাপুরে পথ অবরোধ কংগ্রেসের

admin June 28, 2025

আমার কথা, দুর্গাপুর, ২৮ জুনঃ

কলকাতায় ল’ কলেজের ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে দুর্গাপুরের পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো জাতীয় কংগ্রেসে জেলা নেতৃত্ব। রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ সহ দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হন প্রতিবাদীরা। পরে পুলিস এসে তাঁদের সরিয়ে দেয়।

কসবায় একটি বেসরকারী ল’ কলেজের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। গ্রেফতার হয়েছে তিনজন, যার মধ্যে একজন তৃণমূলের প্রাক্তণ ছাত্র নেতা। ঘটনার পরেই শোরগোল পড়ে যায় রাজ্য জুড়ে। বিরোধীরা এই ঘটনাকে ইস্যু করে শাসকদলকে কাঠগড়ায় তুলেছে। আর জি কর কান্ডের এখনো বছর পেরোয়নি, তাঁর মধ্যেই এই ঘটনায় ফের তোল্পাড় পরে গিয়েছে রাজ্যে। এর প্রভাব পড়েছে শিল্পাঞ্চলেও। শুক্রবার জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দুর্গাপুরের গ্যামন ব্রিজ বিক্ষোভে সামিল হন কংগ্রেস কর্মীরা। নেতৃত্ব দেন জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী।

জেলা সভাপতি বলেন, “২০১১ সালে এই রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি।, তখন রাজ্যবাসী আশা করেছিল এবার তাঁরা সুরক্ষিত হবেন। কিন্তু হল তার উল্টোটাই। পার্কস্ট্রিট থেকে কামদুনি কাটোয়া কান্ড থেকে শুরু করে আর জি কর, আর এবার কসবার ল’ কলেজের ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ রাজ্য জুড়ে জাতীয় কংগ্রেস বিক্ষোভ কর্মসূচী নিয়েছে। আমরা অবিলম্বে এই ঘটনায় অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি, সাথে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছি।”

এদিনের কর্মসূচীতে কংগ্রেস কর্মীরা প্রতিবাদে স্টেশন রোড অবরোধ করেন। প্রায় ২৫ মিনিট ধরে চলে এই অবরোধ। পরে কোকওভেন থানার পুলিশ এসে তাঁদের তুলে দেয়।

Post Views: 255
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN