+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   টিয়াপাখি পাচারের সময় বাঁশকোপা টোলপ্লাজায় ধরা পড়ল পাচারকারী

Ad Image
Ad Image

টিয়াপাখি পাচারের সময় বাঁশকোপা টোলপ্লাজায় ধরা পড়ল পাচারকারী

admin July 12, 2025

আমার কথা, দুর্গাপুর, ১২ জুলাইঃ

পাচারের আগে বিপুল পরিমাণে টিয়া পাখি উদ্ধার হলো কাঁকসায়।একটি চার চাকার গাড়ি সহ দু জনকে গ্রেপ্তার করে বন দফতর। ধৃতদের নাম হান্নান শেখ ও কাশিম খান। দুজনেই পূর্ব বর্ধমানের বাসিন্দা। বনদপ্তর সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পাটনা থেকে একটি চার চাকার গাড়িতে করে বেশ কয়েকটি খাঁচায় বন্দি করে ১৭০ টি টিয়া পাখি আসছিল। পাচারের জন্য পূর্ব বর্ধমানে নিয়ে যাওয়া ছক ছিল পাচারকারীদের। গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান বন বিভাগের দুর্গাপুর বনাঞ্চলের বনাদিকারিক সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাঁশকোপা টোল প্লাজার সামনে ওই গাড়িটিকে আটকানো হয়। গাড়ির ডিকি খুলতেই দেখা যায় বেশ কয়েকটি খাঁচায় বন্দি রয়েছে ১৭০ টি টিয়া পাখি। তৎক্ষণাৎ চন্দনা প্রজাতির টিয়া পাখিগুলিকে উদ্ধার করা হয়। দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম কাশিম খান পূর্ব বর্ধমানের দুবরাজ দিঘী এলাকার বাসিন্দা ও হান্নান শেখ পূর্ব বর্ধমানের সারাইটিকর এলাকার বাসিন্দা। শনিবার বিকেলে টিয়া পাখিগুলিকে কাঁকসার দেউলের সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়।সেখানে উপস্থিত ছিলেন শিবপুর বিট অফিসার অনুপ কুমার মন্ডল সহ বনদপ্তরের কর্মীরা। দুর্গাপুর বনাঞ্চলের বনাধিকারী সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন,”আমরা গোপন সূত্রে খবর পেয়ে হানা দি। দু’জনকে গ্রেপ্তার করা হয়। পাখিগুলিকে মুক্ত করে দেওয়া হয় শান্ত পরিবেশে। ধৃতদের হেফাজতে নিয়ে তদন্ত করা হবে। এই ঘটনার সাথে আরো কেউ জড়িত কিনা সে বিষয়েও খোঁজ চালানো হবে।”

Post Views: 289
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN