যুগ সাগ্নিক পত্রিকার প্রকাশ ও কবি সম্মেলন
আমার কথা, বর্ধমান, ১৪ জুলাইঃ
যুগ সাগ্নিক পত্রিকার পূর্ব বর্ধমান জেলা শাখার তৃতীয় বর্ষের উৎসব সংখ্যা প্রকাশ ও সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত হয় বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের রাজেন্দ্র ভবনে। ১২ জুলাই, ২০২৫ শনিবার দুপুর ২-৩০ মিনিট থেকে শুরু হওয়া এই মহতী সাহিত্যানুষ্ঠানে সাহিত্য ও সংস্কৃতি প্রেমী ব্যক্তি উপস্থিত ছিলেন। পত্রিকা প্রকাশ, কবিতা পাঠ, আবৃত্তি, সঙ্গীত পরিবেশন এবং বক্তব্য ও আলোচনার মাধ্যমে এগিয়ে চলে এই সুচারু অনুষ্ঠানটি। যুগ সাগ্নিক পত্রিকার মূল সম্পাদক প্রদীপ গুপ্তের নিকট হতে জানা যায় প্রতি বছরের মতো এ বছরও যুগ সাগ্নিক ১২ দিন ব্যাপী সাহিত্য সভা অনুষ্ঠিত করতে চলেছে আগামী সেপ্টেম্বরে। যুগ সাগ্নিক বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে সাহিত্য ও সংস্কৃতিকে ছড়িয়ে দিতে এবং নতুন কবি ও লেখক দের উদ্বুদ্ধ করে তুলে আনার ব্যাপারে প্রয়াসী হয়েছে। যুগ সাগ্নিক বিভিন্ন জেলায় তাদের সাহিত্য সংগঠন গড়ে তুলে তাদের সাংস্কৃতিক পরিমন্ডলের পরিধি বৃদ্ধি করে যতদূর ধায় বাংলা ভাষা , ততদূর যায় শব্দ চাষা কথাটির সার্থকতা বজায় রাখার চেষ্টা করে চলেছে। পূর্ব বর্ধমান জেলার পক্ষে সায়ন্তী হাজরা, মিনতি গোস্বামী, চিরঞ্জীব ঘোষ ও সৌম্য পাল যথাযথভাবে প্রদীপ গুপ্তের সফল কান্ডারী। একইসঙ্গে উপদেষ্টা মন্ডলীর অরবিন্দ সরকার, লক্ষ্মণ দাস ঠাকুরা, কাশীনাথ গাঙ্গুলী, কমলেন্দু পাল, তাপস ভূষণ সেনগুপ্ত, উদিত সিংহ এবং দেবনাথ মুখার্জী প্রমুখের সহায়তায় পূর্ব বর্ধমান জেলায় যুগ সাগ্নিকের প্রচেষ্টায় আরো বৃহত্তর সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে উঠবে আশা করা যায়। বিশেষ ধন্যবাদ জানানো হয় শ্রী অরুণাভ চক্রবর্তী মহাশয় কে, যিনি মিউনিসিপ্যাল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান করার পাশাপাশি উপস্থিত অংশগ্রহণকারী প্রত্যেক সংস্কৃতি প্রেমী ব্যক্তিত্বকে স্মারক সম্মাননা প্রদান করা হয়।
বিশেষ সম্মাননা প্রদান করা হয় শ্রী পার্থ সারথী মাজিল্যা মহাশয় কে।সমগ্ৰ অনুষ্ঠানটি সায়ন্তী হাজরার সঞ্চালনায় উপরিউক্ত ব্যক্তিবর্গের সঙ্গে ললিত কোনার, দেবেশ ঠাকুর, গুরু প্রসাদ যশ, সুশান্ত পাড়ুই, কানন হাঁসদা, চিরন্তন দাস, দীপেন্দ্র নাথ শীল, রমজান আলি, তাপস কুমার পাল, সুরমান আলি, সুজিত চট্টোপাধ্যায়, ঋষি গোপাল মন্ডল, শৈবাল মুখার্জী, সাবের আলি, হারুন অর রশিদ, সদরুল আলম, সেখ হাসানুজ্জামান, এহসান সনম, সেখ হাফিজুর রহমান, চৈত্র কুমার প্রামাণিক, কমলেশ মন্ডল, রবীন্দ্রনাথ নন্দী, সুফি রফিক উল ইসলাম, মহম্মদ শহীদুল্লাহ, সেখ আব্দুল জব্বার, রথীন পার্থ মন্ডল, মিঠু মৌলিক ব্যানার্জী, নমিতা রাউত, পার্বতী মিত্র, কল্পনা রায়, সবিতা গোস্বামী, সবিতা চ্যাটার্জী, মুক্তা রায়, বেনজির নাজ, সৈয়দ হাসনেআরা বেগম, দীপা কুমার, অস্মিতা বসু রায়, শিখা সরকার, রীতা বসু ধর, সন্দীপন গুপ্ত, স্বরূপ মুখার্জী, বিবেকানন্দ চক্রবর্তী, দুলাল দাস, বরুণ মজুমদার, উত্তম কর্মকার, সেখ আজিমুল হক, সেখ মালেক জান, সেখ ফজলুল হক, নাজমুল হক, গুরু প্রসাদ সাঁতরা, সুখকবি, প্রবীর দাস, তরুণ কান্তি ঘোষ , সীতারাম ঘোষ প্রমুখ প্রায় নব্বই এর উপরে অংশগ্রহণ করেন।



