+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বেসরকারী হাসপাতালের সামনে বেহাল রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ বামেদের

Ad Image
Ad Image

বেসরকারী হাসপাতালের সামনে বেহাল রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ বামেদের

admin July 16, 2025

আমার কথা, দুর্গাপুর, ১৬ জুলাইঃ

দুর্গাপুরের একটি নামী বেসরকারী হাসপাতালের সামনের রাস্তার অবস্থা খুবই খারাপ। এই রাস্তার ওপর দিয়ে প্রতিদিন বহু রোগীর যাতায়াত। বাইক, সাইকেল থেকে শুরু করে অটো টোটো এমনকি অ্যাম্বুলেন্সও যাতায়াত করে। এদিকে রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত আর তাতে বৃষ্টির জল জমে যেন তৈরি হয়েছে এক একটি আস্ত ডোবা। যে কোনো মুহূর্তে রয়েছে দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা। অথচ হেলদোল নেই প্রশাসনের। এমনই অভিযোগ তুলে বুধবার বিক্ষোভে সামিল হলেন বামেরা।

দুর্গাপুরের ২৭ নং ওয়ার্ডের অন্তর্গত ওই বেসরকারী হাসপাতালের সামনে রাস্তার বেহাল অবস্থা নিয়ে সোচ্চার হন সিপিআই(এম) কর্মীরা। তাঁরা এদিন ওই রাস্তার খানাখন্দে ধানের চারা রোপন করে প্রতিবাদ জানান। তাঁদের অভিযোগ, বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে অথচ দুর্গাপুর নগর নিগমে কোনো নির্বাচন হচ্ছে না। ফলে শহরে পরিষেবাও ঠিক মতো পাচ্ছেন না শহরবাসী। বছর খানেক আগে এই রাস্তাগুলো সংস্কার হতে না হতেই ফের ভেঙ্গে গেছে রাস্তাগুলি। এতেই বোঝা যাচ্ছে কতটা কাটমানি নিয়ে কাজ হচ্ছে।

এদিন বিক্ষোভ শেষে বিক্ষোভকারীরা এও হুঁশিয়ারী দেন, অবিলম্বে রাস্তা সংস্কার না হলে তাঁরা বড় আন্দোলনের পথে এগোবেন।

Post Views: 281
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN