+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বিলপাহাড়ি গ্রামে অরণ্যসপ্তাহ পালন

Ad Image
Ad Image

বিলপাহাড়ি গ্রামে অরণ্যসপ্তাহ পালন

admin July 17, 2025

আমার কথা, পান্ডবেশ্বর, ১৭ জুলাই:

১৬ জুলাই পাণ্ডবেশ্বের ব্লকের বিলপাহাড়ি গ্রামে অরণ্যসপ্তাহ পালিত হলো।

উক্ত অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন পাণ্ডবেশ্বের ব্লক প্রশাসন,পঞ্চায়েত সমিতি ও পাণ্ডবেশ্বের ই সি এল এরিয়া। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক  নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী, ডি.এফ.ও অনুপম কুমার খান,পাণ্ডবেশ্বর ই সি এল এর জেনারেল ম্যানেজার অমিতাভ ভট্টাচার্য,সমষ্টি উন্নয়ন আধিকারিক বৃষ্টি হাজরা, পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রমা রুইদাস, পূর্ত ও পরিবহণ কর্মাধ্ক্য কিরীটি মুখার্জী সহ আরো অনেকে।
এই অনুষ্ঠানে মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী বলেন “খনি এলাকাতে বৃক্ষরোপনের মতো কর্মসূচি দূষণ নিয়ন্ত্রণ করতে বিশেষ কার্যকরী ভূমিকা নেয়।তাই খনি অঞ্চলে গাছ লাগানো ও গাছ বাঁচানো উভয় বিষয়ে এলাকার
মানুষকে উৎসাহিত করে তুলতে হবে।”
বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এই অনুষ্ঠানে বলেন তিনি পাণ্ডবেশ্বর ব্লকে উপযুক্ত জায়গা নির্বাচন করে “গ্রামবন” নামক বনভুমি তৈরী করবেন।
এই অনুষ্ঠান প্রসঙ্গে বি. ডি. ও বৃষ্টি হাজরা জানান দুর্গাপুর মহকুমা শাসকের নির্দেশ অনুযায়ী এই অনুষ্ঠানটি ই. সি. এল পাণ্ডবেশ্বর এরিয়ার সহযোগিতায় আয়োজন করা হয়েছে। খনি অঞ্চলের মানুষের মধ্যে বৃক্ষরোপনে উৎসাহ তৈরী করতে এই অনুষ্ঠান উপযোগী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উক্ত অনুষ্ঠানে পাণ্ডবেশ্বর ই সি এল জেনারেল ম্যানেজার অমিতাভ ভট্টাচার্য ১০০০টি গাছের চারা স্কুল ছাত্রছাত্রী ও বিলপাহাড়ির সাধারণ গ্রামবাসীদের হাতে তুলে দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিধায়ক, মহকুমা শাসক, বি ডি ও, ই সি এল জেনারেল ম্যানেজার, ডি এফ ও, সভাপতি সহ আরো অনেকে একসাথে বিলপাহাড়ি ও.সি.পি. এর পাশে বিক্ষোরোপন করেন।

Post Views: 269
Ad Image
Ad Image
আজকের খবর
BREAKING! ফের শিবির বদল, এবার বিজেপিতে পারিয়াল
Uncategorized April 18, 2026
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN