বাজ পড়ে মৃত্যু বাবার, আহত দুই ছেলে
আমার কথা, লাউদোহা, ১৭ জুলাইঃ
বজ্রঘাতে মৃত্যু হল বাবার, আহত দুই ছেলে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে দুর্গাপুর ফরিদপুর ব্লকের সরপি গ্রামে। মাঠে কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
বৃহস্পতিবার দুপুর আড়াইটা তিনটে নাগাদ দুর্গাপুর ফরিদপুর থানার ইছাপুর পঞ্চায়েতের সরপি গ্রামে বজ্রঘাতে মৃত্যু হয় স্বপন হাজরা (৫২) নামে এক ব্যক্তির। মৃত ব্যক্তির বাড়ি সরপি গ্রামের হাজেরা পাড়ায়। ঘটনায় আহত হন মৃত স্বপনবাবুর দুই ছেলে কল্যাণ হাজরা ও রিজু হাজরা। স্থানীয় সূত্রে জানা যায় এদিন মাঠে কাজ করছিলেন স্বপনবাবু ও তার ছোট ছেলে রিজু, দুপুরে তাদের জন্য মাঠে খাবার নিয়ে যাই বড় ছেলে কল্যাণ হাজরা। খাবার খাওয়ার কিছুক্ষণ পর আচমটাই বজ্রপাত হয়। বাবা ও দুই ছেলে ঘটনার সময় মাঠে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা স্বপন বাবুকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের চিকিৎসা চলছে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে।




