লোহা ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার
আমার কথা, কাঁকসা, ১৭ জুলাইঃ
এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কাঁকসা থানার অন্তর্গত বিশ্বকর্মা মন্দির সংলগ্ন এলাকায়। মৃতের নাম মনপ্রীত সিং। বয়স ২৪ বছর। আজ দুপুর ২টো নাগাদ বাড়ির সদস্যরা তাকে বাড়ির বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তৎক্ষণাৎ উদ্ধার করে।খবর দেওয়া হয় পুলিশকে।দেহ উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে। হাসপাতালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃত্যুর কারণ জানা যায়নি। ওই যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে ওই যুবক দীর্ঘদিন ধরে লোহা ব্যবসার কারবারের সাথে যুক্ত ছিলেন।




