পুলিশ দেখে পালাতে গিয়ে দুষ্কৃতির পা কাটা গেলো ট্রেনে
আমার কথা, পানাগড়, ১৯ জুলাইঃ
পানাগড় বাজারে একটি চোরাই বাইক বিক্রি করতে এসে পুলিশকে দেখে পালাতে গিয়ে ট্রেনের চাকায় দুই পা কাটা গেল এক যুবকের। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার ঘটনাটি ঘটেছে পানাগড়ে ১০২ নম্বর রেলগেটে। স্থানীয়রা জানিয়েছেন ওই যুবক এবং তার আরো দুই সঙ্গী একটি বাইক চুরি পরে সেটি পানাগড়ে বিক্রি করতে আসে। স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই। পুলিশকে দেখে ঘটনাস্থল ছেড়ে পালায় ওই তিনজন। পানাগড় বাজার থেকে রণডিহা মোড় হয়ে রেলগেট পারাপার করার সময় দুই যুবক রেললাইন ধরে পালায়। এবং অন্য আর এক যুবক দলছুট হয়ে চলন্ত মাল গাড়ির তলা দিয়ে পালানোর চেষ্টা করলে। চলন্ত মালগাড়ির চাকায় তার দুটি পা কাটা যায়। স্থানীয়রা দেখতে পেয়ে রেল পুলিশ ও কাঁকসা থানার পুলিশকে খবর দেয়।স্থানীয়রা তাকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে। পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা তাকে অন্যত্র স্থানান্তর করে।



