+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   হাইট বার লাগানো কে ঘিরে স্থানীয়দের সাথে রেল পুলিশের বচসা, ধাক্কাধাক্কি

Ad Image
Ad Image

হাইট বার লাগানো কে ঘিরে স্থানীয়দের সাথে রেল পুলিশের বচসা, ধাক্কাধাক্কি

admin July 19, 2025

আমার কথা, পানাগড়, ১৯ জুলাইঃ

পানাগড় রেল স্টেশনের পাশে রেলের রাস্তার ওপর হাইট বার লাগাতে গিয়ে বাধার মুখে পড়ল রেল পুলিশের কর্মীরা এবং রেলের আধিকারিকরা। এদিন কাজ শুরুর আগে ঘটনাস্থলে রেল পুলিশের বিশাল বাহিনী এসে উপস্থিত হয়। রেলের আধিকারিকরা হাইট বার লাগাতে গেলে বাধা দেয় স্থানীয়রা। রেল পুলিশের আধিকারিকদের সাথে শুরু হয় বচসা, ধাক্কাধাক্কি। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় পানাগড় স্টেশন সংলগ্ন এলাকায়। স্থানীয়দের অভিযোগ ওই রাস্তার উপর হাইট বার লাগানো হলে তাদের সমস্যায় পড়তে হবে। কারণ ওই রাস্তা দিয়ে বহু যাত্রীবাহী বাস চলাচল করে। এছাড়াও বিভিন্ন স্কুলের বাস ও চলাচল করে। হাইট বার লাগানো হলে সমস্ত বাস চলাচল বন্ধ হয়ে যাবে। এর ফলে দীর্ঘ পথ অতিক্রম করে পড়ুয়াদের স্কুলে যেতে এবং বাড়ি ফিরতে হবে। তাই হাইট বার আরো উঁচু করে লাগানোর দাবি জানান তারা। দীর্ঘক্ষণ রেল পুলিশের সাথে বচসার পর অবশেষে রেল পুলিশের পক্ষ থেকে সাত দিন সময় চাওয়া হয়।স্থানীয়রা জানিয়েছেন রেল পুলিশের পক্ষ থেকে তারা সাত দিনের সময় চেয়েছেন। এই বিষয়ে তারা রেলের উচ্চ আধিকারিকদের কাছে বিষয়টি জানানোর পর তারা যা সিদ্ধান্ত নেবেন সেই মতই তারা কাজ করবেন বলে জানিয়েছেন।আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে।

Post Views: 196
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN