BREAKING! মোবাইল চুরি করতে গিয়ে ধরা পড়ল ২ কিশোর , চলল ব্যাপক গণধোলাই
আমার কথা, কাঁকসা, ২০ জুলাইঃ
হাতে নাতে দুই মোবাইল চোরকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিলো জনতা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পুলিশ তদন্ত শুরু করেছে।
কাঁকসা থানা সংলগ্ন কাঁকসা হাটে রবিবার সকালে বাজারে গিয়েছিলেন এলাকারই বাসিন্দা তরুণ দত্ত। তিনি জানান, সবজি কেনার সময় তিনি টের পান কেউ তাঁর প্যান্টের পকেট থেকে মোবাইল ফোনতি বের করে নিচ্ছে। তিনি সাথে সাথে মোবাইল চোরের হাততি ধরে ফেলেন। কিন্তু ততক্ষণে ওই কিশোর মোবাইলটি অন্য এক যুবকের হাতে চালান করে দেয়। এরপরেই ওই দুই কিশোর পালানোর চেষ্টা করে। এদিকে তরুণবাবুর চিৎকারে হাটের ক্রেতা বিক্রেতারা জড়ো হয়ে যান। ওই দুই যুবককে তাড়া করে ধরে ফেলে। এরপর তাঁদের মাঠে একটি গোলপোস্টের সাথে বেঁধে বেধড়ক মারধর শুরু করে। এরই মধ্যে খবর যায় থানায়। কাঁকসা থানার পুলিশ গিয়ে ওই দুই কিশোরকে জনতার রোষ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ওই দুই কিশোরের সাথে আরো তিনজন ছিল। কিন্তু অবস্থা বেগতিক বুঝে তাঁরা পালিয়ে যায়। ওই পাঁচ কিশোর ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে। তরুণবাবু থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ধৃত দুই কিশোরকে জেরা করে বাকিদের ধরার চেষ্টা চালাচ্ছে।
প্রসঙ্গতঃ কয়েক বছর আগে ওই এলাকায় মোবাইল চুরির ঘটনা প্রায় সময়ই ঘটত। মাঝে সেই চুরি অনেকটাই কমে গিয়েছিল পুলিশের তৎপরতায়। শুধু তাই নয় পুলিশের সক্রিয়তায় মোবাইল চুরিও যেমন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, তেমনই চুরি যাওয়া অনেক মোবাইলও পুলিস উদ্ধার করে তাঁদের মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে। তবে আজকের এই ঘটনায় স্থানীয়দের আশঙ্কা তাহলে কি ফের মোবাইল চুরির চক্র সক্রিয় হয়ে উঠেছে?



