+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   এন.আই.টিতে শ্রমিকের দুর্ঘটনায় মৃত্যু, মৃতদেহ নিয়ে বিক্ষোভ

Ad Image
Ad Image

এন.আই.টিতে শ্রমিকের দুর্ঘটনায় মৃত্যু, মৃতদেহ নিয়ে বিক্ষোভ

admin July 22, 2025

আমার কথা, দুর্গাপুর, ২২ জুলাই:
দুর্ঘটনায় মারা গেলেন এক ঠিকা শ্রমিক, আর এই মৃত্যুকে ঘিরে মৃতদেহ নিয়ে বিক্ষোভে সামিল হলেন মৃতের পরিবার পরিজনেরা।

দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোনের বিদ্যাপতি রোডের বাসিন্দা কানাই বড়ুয়া(৩৫) এক ঠিকাদারের অধীনে দুর্গাপুর ন্যাশানাল ইনস্টিটিউটে কাজ করতেন। সোমবার সকালে ইনস্টিটিউটের ভেতরে একটি বাড়িতে কাজ করার সময় আচমকাই উঁচু জায়গা থেকে নিচে পড়ে যান। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। ঘটনার পরেই শ্রমিক নিরাপত্তা নিয়ে সোচ্চার হন মৃতের সহকর্মীরা। তাদের অভিযোগ, শ্রমিকদের নিরাপত্তার ন্যুনতম সরঞ্জামটুকু নেই। প্রাণ হাতে করে কাজ করতে হয় তাদের।

মৃতের দিদি জয়ন্তী লায়েক জানান, “আমার ভাইয়ের ছোট ছোট দুটো বাচ্চা রয়েছে। ওই পরিবারে একমাত্র রোজগেরে ছিল। ভাই যার কাছে কাজ করতো সে এখন ফোন বন্ধ করে রেখেছে। এখন এই সংসারটা চলবে কি করে তা নিয়েই আমরা চিন্তিত”।

মৃতের প্রতিবেশী সুরেশ বাউড়ি জানান, “কাজের জায়গায় কোনো নিরাপত্তা নেই। না কোনো সেফটি বেল্ট আছে আর না অন্য কোনো সেফটি সরঞ্জাম আছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে ক্ষতিপূরণের দাবিতে গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছি”।
তৃণমূল নেতা বান্টি সিং জানান, ” আমরা এনআইটি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। নিয়ম অনুযায়ী ১৩ লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণ ও মৃতের পরিবারের একজনের চাকরীর দাবি জানিয়ে এসেছি। কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে দেখবেন বলে জানিয়েছে”।
এদিকে ক্ষতিপূরণের দাবি জানিয়ে এনআইটির গেটের সামনে ধর্ণায় বসেছেন মৃতের পরিবার ও আত্মীয় পরিজনেরা। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ।

Post Views: 1,220
Ad Image
Ad Image
আজকের খবর
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN