+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে শিক্ষা দপ্তরের ভবনে তৃণমূলের ব্যানার, বিতর্ক

Ad Image
Ad Image

দুর্গাপুরে শিক্ষা দপ্তরের ভবনে তৃণমূলের ব্যানার, বিতর্ক

admin July 25, 2025

আমার কথা, দুর্গাপুর, ২৫ জুলাইঃ

শিক্ষা দফতরের ভবনে ঝুলছে তৃণমুলের একুশে জুলাইয়ের ব্যানার আর এই ঘতনা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় বয়ে গেল শহর জুড়ে। যদিও এটি বিরোধী দলের কাজ বলে দাবি করলো শাসকদল।

দুর্গাপুরের ৩২নং ওয়ার্ডের পলাশডিহায় দুর্গাপু্র চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ও চক্র সম্পদ উন্নয়ণ আধিকারিকের ভবনে দেখা গেল তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই ধর্মতলা চলো ডাক দিয়ে একটি ব্যানার। আর তাতে লেখা রয়েছে সৌজন্যে পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতি কর্তৃক প্রচারিত। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হল শিল্পাঞ্চল রাজনীতিতে।

বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, “রাজ্যে মুখ্যমন্ত্রী যেভাবে বাঙ্গালী আর বাংলাদেশীদের এক করে দিয়েছিলেন, ঠিক সেভাবে তৃণমুল দল ও পশ্চিমবঙ্গ সরকারকে এক করে দিতে চাইছেন। রাজ্যের সমস্ত সরকারী দফতরগুলো যে পার্টি অফিসে পরিণত হয়েছে এটা তারই প্রমান”।

সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমুল। দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমন্ডলীর সদস্য অমিতাভ বন্দোপাধ্যায় বলেন, ” ওটা বিজেপি আর সিপিএম একসাথে আমার বিরুদ্ধে কাজটা করেছে। তৃণমূল দলটা এত বোকা নয়। কবে গেছে ২১ তারিখ, আর আজ ২৫ তারিখ। এতদিন পর্যন্ত্য দলীয় ব্যানার তাও আবার শিক্ষা দপ্তরে লাগিয়ে রাখবে”।

অপরদিকে এ বিষয়ে ওই দপ্তরের আধিকারিক ঋতা পথিক ঘোষকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন তাঁর এ বিষয়টি জানা নেই। দেখতে হবে বিষয়টি।

Post Views: 208
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN