জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ
আমার কথা, দুর্গাপুর, ২৫ জুলাইঃ
দুটি ছোট গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে ১৯ নম্বর জাতীয় সড়কে আসানসোলগামী রাস্তায় কাঁকসার বাঁশকোপা টোল প্লাজার কাছে শুক্রবার দুপুরে। যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে একটি গাড়ি ভুল পথ ধরে দুর্গাপুরের দিক থেকে পানাগড়ের দিকে আসছিল। অন্যদিকে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে পানাগড়ের দিক থেকে দুর্গাপুরের দিকে যাওয়ার সময় অন্য একটি ছোট গাড়ির সাথে ভুল পথ ধরে আসা গাড়িটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তবে গাড়ি দুটি গতিবেগ তেমন না থাকায় বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া গেছে। কাঁকসা থানার পুলিশ ও কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে দুর্ঘটনা গ্রস্থ গাড়ি দুটিকে আটক করে নিয়ে যায়। এই ঘটনায় সাময়িক যান চলাচল ব্যাহত হলেও পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটিকে আটক করে অন্যত্র নিয়ে যাওয়ার পাশাপাশি জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে।।



