+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   নাবালিকার সাথে শারীরিক সম্পর্ক করে ব্ল্যাকমেইলের ঘটনায় অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত

Ad Image
Ad Image

নাবালিকার সাথে শারীরিক সম্পর্ক করে ব্ল্যাকমেইলের ঘটনায় অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত

admin July 26, 2025

আমার কথা, অন্ডাল, ২৬ জুলাইঃ

সমাজ মাধ্যমে নাবালিকার সাথে বন্ধুত্ব পাতিয়ে শারীরিক সম্পর্ক, পরে ভিডিও করে ব্ল্যাকমেল করার অভিযোগ‌ উঠেছিল নাবালক সহ তিনজনের বিরুদ্ধে। দুজনকে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ। শুক্রবার পুলিশের হাতে ধরা পড়ে মূল অভিযুক্ত।

অন্ডাল থানার রামপ্রসাদপুর এলাকার বাসিন্দা অষ্টম শ্রেণীর এক নাবালিকার সাথে সমাজ মাধ্যমে বন্ধুত্ব হয় স্থানীয় ১২ নম্বর রেল কলোনির এক কিশোরের। ওই এলাকাতেই থাকেন নাবালিকার এক আত্মীয়। ফলে সেখানে নিয়মিত যাতায়াত ছিল নাবালিকার। এই সুযোগে প্রলোভন দেখিয়ে নাবালিকার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে ওই কিশোর। কিশোরের এক বন্ধু সেই ঘটনার ভিডিও রেকর্ডিং করে। এরপর সেই বন্ধুও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নাবালিকাকে বাধ্য করে তার সাথে শারীরিক সম্পর্ক করতে। বিষয়টি জানতে পারে তৃতীয় এক জন। সেও ভিডিওর ভয় দেখিয়ে ওই নাবালিকতার সাথে শারীরিক সম্পর্ক করে বলে অভিযোগ। বেশ কিছুদিন এই কাণ্ড চলার পর বেঁকে বসে নাবালিকা। তখন এক অভিযুক্ত শারীরিক সম্পর্কের ভিডিও নাবালিকার মোবাইলে পাঠিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করে। ভিডিওটি সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় সে। বিষয়টি জানতে পারে নাবালিকার মা।‌ তিনি ঘটনাটি জানার পর ওই কিশোরদের সতর্ক করেন। কিন্তু তাতে কাজ না হওয়ায় গত ১৬-জুলাই বুধবার অন্ডাল থানায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ নথিভূক্ত হাওয়ার পরই ঐদিন‌ পুলিশ দু’জনকে গ্রেফতার করে।‌ তবে ঘটনায় জড়িত মূল অভিযুক্তকে এতদিন ধরতে পারেনি পুলিশ। ঘটনার পরেই সে গা ঢাকা দিয়েছিল। পুলিশ তার গতিবিধির উপর নজর রাখছিল গোপনে। অবশেষে শুক্রবার রাতে মূল অভিযুক্ত ধরা পড়ে পুলিশের হাতে। শনিবার তাকে পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। মূল অভিযুক্ত ধরা পড়াই খুশি নাবালিকা পরিবারের সদস্যরা।

Post Views: 754
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN