মালিকের নাবালিকা মেয়েকে ধর্ষণে জেরে গর্ভবতী, ২০ বছরের সাজা
আমার কথা, বাঁকুড়া, ২৯ জুলাইঃ
সংবাদদাতাঃ দেবনাথ মোদক
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে বাসু কালিন্দী রিকশা ভাড়া নিয়ে রিকশা চালাতেন। রিকশা মালিকের নাবালিকা মেয়েকে ২০২০ সালে ধর্ষণ করে রিকশা চালক বাসু কালিন্দী। পরবর্তীতে নাবালিকার গর্ভবতী হয়ে পরে। বিষয়টি জানাজানি হতেই ২০২০ সালের ৫ ডিসেম্বর ওই নাবালিকা ছাত্রীর পরিবার বাঁকুড়া মহিলা থানায় বাসু কালিন্দীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বাঁকুড়া মহিলা থানার পুলিশ। তারপরেই পুলিশ গ্রেফতার করে রিক্সা চালক বাসু কালিন্দীকে। গত ৫ বছরে মোট ১২ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। পাশাপাশি নিগৃহীতার সন্তানের ডিএনএ রিপোর্ট মিলে যায় অভিযুক্ত বাসু কালিন্দীর ডিএনএ র সঙ্গে। আর এইসব তথ্য প্রমাণ ও সাক্ষ্যর ভিত্তিতে বাঁকুড়া জেলা আদালতের বিচারক সোমবার অভিযুক্ত বাসু কালিন্দীকে দোষী সাব্যস্ত করে। আজ মঙ্গলবার অভিযুক্তকে ২০ বছর কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছর কারাদন্ডের নির্দেশ দেয় আদালত।



