শুরু হয়ে গেছে দক্ষিনবঙ্গের সর্ববৃহৎ মিউজিক্যাল রিয়েলিটি শো দুর্গাপুর গর্বের অডিশন
আমার কথা, দুর্গাপুর, ২৯ জুলাইঃ
চলছে দুর্গাপুর মহকুমা জুড়ে দক্ষিনবঙ্গের সর্ববৃহৎ মিউজিক্যাল রিয়েলিটি শো দুর্গাপুর গর্বের অডিশন। যদি আপনিও সামিল হতে চান তাহলে দ্রুত নাম রেজিষ্ট্রেশন করুন অফলাইন এবং অনলাইনে।
গ্রুপ ‘এ’ তে ১৫ বছর পর্যন্ত,
গ্রুপ ‘বি’ তে ১৫ বছরের উর্ধ্বে,
গ্রুপ ‘সি’ তে আদিবাসী সমবেত সংগীতের জন্য নাম নথিভুক্ত করান।
অন্ডাল ব্লকের অডিশন আগামী ২রা আগস্ট উখড়া কমিউনিটি হলে অনুষ্ঠিত হবে।
দুর্গাপুর ফরিদপুর ব্লকের অডিশন অনুষ্ঠিত হবে আগামী ৩রা আগস্ট সৃষ্টি কমিউনিটি হলে।
সমস্ত ব্লকের প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীকে নিয়ে দুর্গাপুরে অনুষ্ঠিত হবে গ্রান্ড ফিনালে। আগামী ৩১ শে আগস্ট এবং ১ লা সেপ্টেম্বর হবে গ্রান্ড ফিনালে। প্রত্যেক বিভাগের প্রথম পুরষ্কার ১ লক্ষ টাকা, দ্বিতীয় পুরষ্কার ৫০ হাজার টাকা, তৃতীয় পুরষ্কার ২৫ হাজার টাকা।
শিল্পাঞ্চলের গৌরবময় ঐতিহ্য এর উত্তরাধিকার হিসাবে ” দুর্গাপুরের গর্ব” মিউজিক্যাল রিয়েলিটি শো এর অডিশন শুরু হয়েছিল গত ২৫ শে জুলাই পান্ডবেশ্বর ব্লকে। গত ২৭ শে জুলাই কাঁকসা ব্লকের অডিশন হয়েছে।
গত ৩০ শে জুন দুর্গাপুর গর্বের একটি থিম মিউজিক সঙ এর উদ্বোধন হয়েছে দুর্গাপুরে।
সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গামোন্নয়ণ ও পঞ্চায়েত মন্ত্রী পরদীপ মজুমদার, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, এডিডিএ এর চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, সমস্ত ব্লকের বিডিও বৃন্দ, বিশিষ্ট শিল্পপতি সন্দীপ দে প্রমুখ। সাংসদ কীর্তি আজাদ অসুস্থ থাকায় আসতে না পারার জন্য ভিডিও বার্তায় নিজের বক্তব্য উপস্থাপন করেন।
দুর্গাপুর গর্বের ফাউন্ডেশনের পক্ষ থেকে সংস্থার সম্পাদিকা সুরভী ভট্টাচার্য, সংস্থার যুগ্ম সঞ্চালক সুশান্ত কুন্ডু- সুচরিতা সরকার, সংস্থার চীফ অপারেশনাল ম্যানেজার কাকুলি মুখার্জি দলমত নির্বিশেষে সকলকে দক্ষিনবঙ্গের সর্ববৃহৎ মিউজিক্যাল রিয়েলিটি শো “দুর্গাপুরের গর্ব” কে সফল করার আহ্বান জানান।




