+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ভুয়ো ভোটার নিয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ দুর্গাপুরের বুথ লেভেল অফিসারের

Ad Image
Ad Image

ভুয়ো ভোটার নিয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ দুর্গাপুরের বুথ লেভেল অফিসারের

admin July 30, 2025

আমার কথা, দুর্গাপুর, ৩০ জুলাইঃ

ভুয়ো ভোটার নিয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন দুর্গাপুরের প্রাথমিক স্কুলের শিক্ষক তথা বুথ লেভেল অফিসার চিরঞ্জীব ধীবর, সাথে তিনি সাফ জানিয়ে দেন চাকরি মমতা বন্দোপাধ্যায় দেননি তাই চাকরি যাওয়ার ভয় দেখিয়ে লাভ হবে না।

দিন দুয়েক আগে বোলপুরে প্রশাসনিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই বৈঠক থেকে তিনি বলেছিলেন, “আমি জানতামই না ১ হাজার লোককে নিয়ে গিয়েছে’। ‘দায়িত্ব ডিএম-দের, তারা খেয়াল রাখছেন না’। ‘দিল্লিতে ট্রেনিং-এর জন্য নিয়ে যাচ্ছে, জানানো উচিত ছিল’। ‘বিএলও-দের কাছে আমার অনুরোধ’। ‘ভোটার লিস্ট থেকে যেন কারও নাম বাদ না যায়’। ‘মনে রাখবেন, চাকরি করেন রাজ্য সরকারের’। ‘কোনও মানুষকে অযথা হ্যারাস করবেন না’। মুখ্যমন্ত্রীর এই  মন্তব্যের পরেই সমাজমাধ্যমে একটি পোস্ট করেন দুর্গাপুরের বিএলও চিরঞ্জীব ধীবর, যেখানে তিনি মুখ্যমন্ত্রীকে চ্যালনেজ ছুঁড়ে দিয়ে বলেন, ‘ভুয়ো ভোটার পেলে অবশ্যই বাদ দেবো’, “আমাদের এখনো ট্রেনিং সম্পন্ন হয়নি। তবুও আমরা যতটুকু জানতে পেরেছি মৃত মানুষদের নাম বাদ দিতে হবে। সমস্ত ভুয়া ভোটার বাদ দিতে হবে। সংবাদ মাধ্যমে আমরা এমনটাও জানতে পেরেছি বাংলাদেশেও ভোটার কার্ড রয়েছে আবার এদেশেও ভোটার কার্ড রয়েছে। এছাড়াও কোন ব্যক্তির কোন এলাকায় ভোটার কার্ড রয়েছে কিন্তু সেই ব্যক্তি সেই এলাকায় থাকেনি না। কিন্তু তার ভোট পড়ে যাচ্ছে সব নির্বাচনে। তাই নিরপেক্ষভাবে কাজ করা আমাদের দায়িত্ব।” এছাড়াও চাকরি প্রসঙ্গে মুখমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে চিরঞ্জীববাবু বলেন, “আমাদেরকে আপনি চাকরি দেননি যে চাকরি কেড়ে নেবার ভয় দেখাবেন”।

 

Post Views: 639
Ad Image
Ad Image
আজকের খবর
শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা
পশ্চিম বর্ধমান April 18, 2026
BREAKING! ফের শিবির বদল, এবার বিজেপিতে পারিয়াল
Uncategorized April 18, 2026
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN