+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বিধানসভা ভোটের পর তৃণমূল নেতাদের যেতে হবে বাংলাদেশঃ জিতেন্দ্র

Ad Image
Ad Image

বিধানসভা ভোটের পর তৃণমূল নেতাদের যেতে হবে বাংলাদেশঃ জিতেন্দ্র

admin July 30, 2025

আমার কথা, অন্ডাল, ৩০ জুলাইঃ

বিধানসভা ভোটের পর ক্ষমতায় থাকবে না তৃণমূল, বাংলাদেশে যেতে হবে তৃণমূল নেতাদের। তাই ওখানকার ভোটার লিস্টে ওরা নাম তুলে রাখুক। ওখানে ওরা ড্রেন সাফাই এর কাজ করবে, বললেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি।

এলাকায় কয়লা, বালি, লোহার অবৈধ কারবার বন্ধ করার দাবিতে বিজেপি দলের পক্ষ থেকে বুধবার অন্ডাল থানাতে দেওয়া হয় ডেপুটেশন। এই কর্মসূচিতে স্থানীয় কর্মী সমর্থকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, জিতেন্দ্র তেওয়ারি সহ অন্যরা। জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন বাংলাদেশী অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের আড়াল করতে রাজ্যে তৃণমূল সরকার নির্বাচন কমিশনের নিবিড় ভোটার তালিকা সংশোধনে বাধা তৈরির চেষ্টা করছে। কিন্তু তৃণমূল এই কাজে সফল হবে না বলে দাবি করেন তিনি। অন্যদিকে জিতেন্দ্র তেওয়ারি বলেন ২০২৬ সালের বিধানসভা ভোটের পর আর ক্ষমতায় থাকবে না তৃণমূল। এতদিন তারা বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ভোটে জিতেছে। এবার তা সম্ভব হবে না। ক্ষমতা হারানোর পর পশ্চিম বাংলায় তৃণমূল নেতাদের থাকার জায়গা হবে না। তাদের গিয়ে থাকতে হবে বাংলাদেশে। তাদের বাংলাদেশের নাগরিকত্ব নিতে হবে। এখানে তারা ক্ষমতায় থাকবে না, তখন এখানে তাদের কোন কাজ করতে দেব না আমরা। তাই বাংলাদেশে গিয়ে ওরা ড্রেন সাফাই এর কাজ করবে। এখন থেকেই বাংলাদেশের ভোটার লিস্টে এখানকার তৃণমূল নেতারা নাম তুলে রাখুক। এর জন্য তৃণমূল নেতাদের বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান ইউনিসের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

যদিও বিজেপি নেতার এই মন্তব্যকে গুরুত্বই দিলেন না পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, “যদিও ওনার বিষয়ে আমি কথা বলতেই আগ্রহী নই। আসলে ভোট আসার সময় হলেই নিজের গুরুত্ব বাড়ানোর জন্য এই ধরনের মন্তব্য উনি করেই থাকেন”।

এদিন বিজেপির এই ডেপুটেশনে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী, ছিল কমব্যাট ফোর্সও।

Post Views: 362
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN