+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ১৩ বছর পর রায় দান, খুন হয়েছিলেন বৌদি, যাবজ্জীবন দেওরের

Ad Image
Ad Image

১৩ বছর পর রায় দান, খুন হয়েছিলেন বৌদি, যাবজ্জীবন দেওরের

admin July 30, 2025

আমার কথা, দুর্গাপুর, ৩০ জুলাইঃ

২০১২ সালের ২৮ জুন রাতের বেলা ফরিদপুর (লাউদোহা) থানায় ফোন এলো, লবনপাড়ায় রঞ্জিত মজুমদারের বাড়িতে খুন হয়েছে এক মহিলা। সাথে সাথে পুলিশ দৌড়লো রঞ্জিতের বাড়ি। গিয়ে দেখলো মাটিতে পড়ে আছে রঞ্জিতের স্ত্রী। মাথা থেকে রক্ত ঝরছে। ঘটনা প্রেক্ষিতে রঞ্জিত ও রঞ্জিতের ভাই সমীরকে পুলিশ গ্রেফতার করে। এরপর ঘটনাটি আদালতে ওঠে। শুরু হয় শুনানি। দীর্ঘ ১৩ বছর ধরে চলতে থাকে এই মামলাটি। এর মাঝে উঠে আসে একটি তথ্য, যে দেওর সমীরের সাথে তার বৌদির অবৈধ প্রণয়ের সম্পর্ক ছিল, যদিও তা শেষ পর্যন্ত্য প্রমাণিত হয়নি। এলাকাবাসীদের অভিযোগ ছিল এই অবৈধ সম্পর্কের জেরেই খুন হতে হয়েছে রঞ্জিতের স্ত্রীকে।

এদিকে ১৩ বছরের এই মামলার আজ বুধবার চূড়ান্ত রায় ঘোষণা হল। মোট সাতজন সাক্ষীর সাক্ষ্য ন্যে বাদী বিবাদী পক্ষের আইনজীবির সওয়াল জবাবের জেরে বিচারক ওই মহিলার স্বামী রঞ্জিতকে বেকসুর খালাস করে দেন। তবে দেওর সমীরকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দেন বিচারক।

দুর্গাপুর মহকুমা আদালতে এই মামলার সরকারী পক্ষের আইনজীবি গোপাল কুন্ডু জানান, “সেই রাতে ওই মহিলা স্বামী ও দেওর একই ঘরে ঘুমোচ্ছিলেন। তবে কে খুন করলো তা কেউ দেখেনি। শুধু মাথা ফেটে রক্ত পড়ছিল এটুকুই দেখা গেছে। পরিস্থিতি, নানা তথ্যর ওপর ভিত্তি করেআদালত এই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে”।

Post Views: 802
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN