+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ফের দুর্গাপুরে রাজ্যপাল, দেওয়া হল গার্ড অফ অনার

Ad Image
Ad Image

ফের দুর্গাপুরে রাজ্যপাল, দেওয়া হল গার্ড অফ অনার

admin August 1, 2025

আমার কথা, দুর্গাপুর, ১ আগস্টঃ

সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে ধানবাদ যান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । দিল্লি থেকে আকাশ পথে এদিন সকালে তিনি অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে নামেন। সেখান থেকে বিশেষ বিমানে পাড়ি দেন ধানবাদের উদ্দেশ্যে। অন্ডালের কাজী নজরুল বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এছাড়াও এদিন অন্ডাল বিমানবন্দরে রাজ্যের আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী মলয় ঘটক ও রাজ্যপাল রাষ্ট্রপতির সাথে কুশল বিনিময় করতে উপস্থিত হয়েছিলেন। রাষ্ট্রপতি অন্ডাল ছাড়ার পর রাজ্যপালের কনভয় সড়ক পথে পৌঁছায় দুর্গাপুরের বেনাচিতি বাজার। বাজার ঘুরে দেখেন রাজ্যপাল, কথা বলেন ব্যবসায়ীদের সাথে। দোকানে চা খাওয়ার পাশাপাশি সবজিও কেনেন তিনি। সাধারণ মানুষকে চকলেট উপহার দিলেন।

রাজ্যপাল বলেন, “সরাসরি মানুষের সঙ্গে কথা বললে বাজার বিষয়ে ধারণা করা যায়। তাই আমি সরাসরি বাজারে এসে সবার সঙ্গে কথা বললাম।”

তিনি পৌঁছেন দুর্গাপুর সার্কিট হাউস। সেখানে তাকে দেওয়া হয় গার্ড অব অনার। দুপুর তিনটে নাগাদ তিনি ফিরে আসেন অন্ডাল বিমানবন্দরে। সেখান থেকে তিনি আকাশ পথে পাড়ি দেন কলকাতার উদ্দেশ্যে। রাজ্যপাল কে কাছে পেয়ে, তার সাথে কথা বলে খুশি বেনাচিতি বাজারের ব্যবসায়ীরা।

তবে এবারই প্রথম নয়, আগেরবার তিনি যখন দুর্গাপুর এসেছিলেন সেবার তিনি অন্ডালের কর্মতীর্থ ভবন ঘুরে দেখেন। সেখানে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সাথে কথাও বলেছিলেন। পরে তিনি দুর্গাপুরের সিটি সেন্টারে দোকানদারদের সাথেও কথা বলেন।

Post Views: 473
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN