+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির ও গুণীজন সম্বর্ধনা

Ad Image
Ad Image

ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির ও গুণীজন সম্বর্ধনা

admin August 1, 2025

আমার কথা, দুর্গাপুর, ১ আগস্টঃ

ইস্টবেঙ্গল ক্লাবের ১০৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্য শুক্রবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল দুর্গাপুরের জাংশন মলে। দুর্গাপুরের ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব ও দুর্গাপুর এক্স ফুটবলার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের পাশাপাশি কৃতিদের সম্মান জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত করা হয় দুর্গাপুর ইষ্ট বেঙ্গল ফ্যান ক্লাবের মহিলা ফুটবল দলের দুই উজ্জ্বল খেলোয়াড় মারিয়া বেন্সলে এবং কবিতা সরেন কে, যারা গত বছর দুর্গাপুর লীগ এবং বিভিন্ন টুর্নামেন্টে নজর কারা সাফল্য অর্জন করেন। এছাড়াও সম্মান জানানো হয় বংশল বনসোল গ্রামের কৃতি কন্যা অন্বেষা টুডুকে যিনি ৭৩ তম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় জ্যাভ লিন থ্রোতে প্রথম স্থান অধিকার করে ইস্টবেঙ্গল ক্লাবের গর্ব বাড়িয়েছেন। সম্মান জানানো হয় দুর্গাপুরের বিশিষ্ট ক্রিকেট প্রশিক্ষক শিবনাথ রায়কে, শিক্ষা ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের জন্য সম্মানিত করা হয় মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান অধিকারী জাগৃতি অধিকারী কে সংগীত জগতের অনন্য কৃতিত্বের জন্য বিশেষ সম্মান জানানো হয় বাংলার গর্ব জি হিন্দি সারেগামাপা ২০২৫ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানপ্রাপ্ত সংগীত শিল্পী শুভশ্রী দেবনাথকে। এই রক্তদান শিবিরে মোট ৯১ জন রক্তদান করেন। সহযোগিতায় ছিল দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও দ্য মিশন হসপিটাল।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, নিগম প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জি, সদস্য দীপঙ্কর লাহা, সদস্যা রাখি তেওয়ারি, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী পঙ্কজ রায় সরকার, বিশিষ্ট উদ্যোগপতি রামকৃষ্ণ মুখার্জি, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব সভাপতি পার্থ দিয়াসী, প্রাক্তন কাউন্সিলর সহ ইস্টবেঙ্গল সদস্যরা, দুর্গাপুর ইস্পাত কারখানার ডিএসপি ডিরেক্টর সুস্মিতা রায় ও চিফ জেনারেল ম্যানেজার এস.এন পান্ডা প্রমূখ।

ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সম্পাদক ললিত দাস বলেন, “ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠাদিবস উপলক্ষ্যে এই আতক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এছাড়াও আমরা এদিন দুর্গাপুরের গুণীজনদের সম্মানিত করেছি। তবে  ইস্টবেঙ্গল ক্লাবের মহিলা ফুটবল কোচিং ক্যাম্পের মেয়েরা গতবছর দুর্গাপুর লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। এমনকি দুর্গাপুর স্পোর্টস কার্নিভালেও এরা চ্যাম্পিয়ন হয়েছিল। প্রতিদিন এরকম ৪০টি মেয়ে অনুশীলন করে। তাঁদের খাওয়া দাওয়া এমনকি অনুশীলনের খরচও আমরা বহন করি। আগামীদিনে এই ক্যাম্পটিকে আরো এগিয়ে নিয়ে যাওয়াই হল ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের মূল লক্ষ্য”।

Post Views: 150
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN