+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   শেষ হল পূর্ব ইন্টারন্যাশানাল স্কুলে আয়োজিত বক্সিং প্রতিযোগিতা

Ad Image
Ad Image

শেষ হল পূর্ব ইন্টারন্যাশানাল স্কুলে আয়োজিত বক্সিং প্রতিযোগিতা

admin August 2, 2025

আমার কথা, দুর্গাপুর, ২ আগস্টঃ

দুর্গাপুরের পূর্ব ইন্টারন্যাশানাল স্কুলে আয়োজিত তিনদিনের সিবিএসই ফার ইন্সট জোন বক্সিং টুর্ণামেন্টের আজ ছিল চূড়ান্ত পর্যায়ের দিন। স্কুল প্রাঙ্গনেই এই প্রতিযোগীতার আয়োজন করা হয়েছিল। এদিন প্রতিযোগীতার শেষে ফলাফল দাঁড়ায়

রাজ্য                                      সোনা   রূপো    ব্রোঞ্জ

ছত্তিশগড়                               ২৩      ১৪        ১৫

পশ্চিমবঙ্গ                              ১৭      ১২         ৭

অসম                                      ১২      ৭           ২

ওড়িশা                                     ০        ১           ৩

মেঘালয়                                  ২        ০            ১

দুর্গাপুরের স্কুল ভিত্তিক ফলাফল

পূর্ব ইন্টারন্যাশানাল স্কুল পেয়েছে ৫টি সোনা, ২টি রুপোর পদক

অমৃত বিদ্যালয়াম পেয়েছে ২টি সোনা ও২টি ব্রোঞ্জের পদক

গুরু তেগ বাহাদূর পাব্লিক স্কুল পেয়েছে  ১ট সোনার পদক

ডিএভি মডেল স্কুল (শঙ্গকরপুর) পেয়েছে ১টি রূপো ও একটি ব্রোঞ্জ পদক

সেন্ট জেভিয়ার্স হাই স্কুল পেয়েছে ১টি ব্রোঞ্জ পদক

প্রসঙ্গতঃ সিবিএসই অনুমোদিত ৬৫টি স্কুল থেকে মোট ১৪০ জন ছাত্রছাত্রী এই প্রতিযোগীতায় অংশ নেয়। ৩১ জুলাই থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। এদিন সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথাগত মেটে (জয়েন্ট সেক্রেটারি এন্ড হেড, সিওই সিবিএসই, ভুবনেশ্বর), আসানসোল দুর্গাপুর উন্নয়ণ পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমন্ডলীর সদস্য অমিতাভ ব্যানার্জি, বার্ণপুর রিভারসাইড স্কুলের প্রিন্সিপাল সুশীল কুমার সিনহা প্রমূখ।

অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন পূর্ব ইন্টারন্যাশানাল স্কুলের প্রিন্সিপাল সুব্রত চ্যাটার্জি। তিনি অংশগ্রহণকারী স্কুলগুলি, স্বেচ্ছাসেবী, রেফারি, অতিথিবৃন্দদের ধন্যবাদ জানান। বলেন, “এটি শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়। স্কুলের পড়ুয়াদের খেলার প্রতি আগ্রহ বাড়াতে সাথে নিয়মানুবর্তিতা আনাই মূল লক্ষ্য ছিল এই প্রতিযোগিতার”।

Post Views: 205
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN