রাজস্থানে কাজে গিয়ে নিখোঁজ দুর্গাপুরের এক রাঁধুনি
আমার কথা, দুর্গাপুর, ৪ আগস্টঃ
রান্নার কাজ করতে গিয়ে ভিন রাজ্যে নিখোঁজ হয়ে গেলেন দুর্গাপুরের এক ব্যাক্তি। ঘটনায় দুঃশ্চিন্তায় পরিবার। পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার।
দুর্গাপুরের ৩৩নং ওয়ার্ডের অন্তর্গত ফরিদপুরের ছাতিমতলা এলাকার বাসিন্দা শ্রীমন্ত মাল(৪১)। তামলা এলাকার বাসিন্দা কাশি সিং এর দাদার রাজস্থানে একটি ক্যাটারিং এর ব্যবসা রয়েছে। সেই সংস্থাতে রান্নার কাজের জন্য ১৯ জুলাই কাশি সিং এর সাথে রাজস্থানের কোটারিতে যান শ্রীমন্তবাবু।
শ্রীমন্তবাবুর মেয়ে পুষ্পিতা মাল জানান, ২৩ জুলাই শ্রীমন্তবাবু তাঁর পরিবারকে ফোনে জানান যে, তিনি বাড়ি ফিররে আছেন। এরপর দুপুরে তিনি বারি ফিরবেন বলে কর্মস্থল থেকে বেরিয়ে যান। এরপর থেকে তিনি খোঁজ। তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছে না।
৩৩নং ওয়ার্ফডের যুগ্ম আহ্বায়ক মানিক রুইদাস জানান, “শ্রীমন্তবাবু যেখানে কাজে গেছিলেন সেটি রাজস্থানের জয়পুর থেকে আরো ১০০ কিলোমিটার দূরে কোটারি বলে একটি জায়গায় রান্নার কাজে গেছিলেন। কিন্তু রান্নার কাজ করাবে বলে নিয়ে গিয়েও তাঁকে অন্য কাজ করাচ্ছিল, যা শ্রীমন্তবাবুর পছন্দ হচ্ছিল না। তাই তিনি বাড়ি ফিরে আসতে চাইছিলেন। ২৩ জুলাই বাড়িতে জানিয়েছিলেন তাঁর কাজে সামান্যই কিছু টাকা রয়েছে। এরপর থেকে ওনাকে আর পাওয়া যাচ্ছে না। কোটারিতে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। ”
এদিকে সোমবার ফরিদপুর ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করা হয়েছে। খবর পেয়ে শ্রীমন্তবাবুর বাড়িতে পৌঁছোয় পুলিশ। বর্তমানে উৎকণ্ঠায় দিন কাটছে মাল পরিবারের।



