আন্তর্জাতিক মানের রাইফেল ও পিস্তল শুটিং প্রশিক্ষণ এবার হাতের মুঠোয়
আমার কথা, বাঁকুড়া, ৪ আগস্টঃ
সংবাদদাতাঃ দেবনাথ মোদক
রাইফেল ও পিস্তল শুটিং অনুরাগীদের জন্য নতুন ঠিকানা মাম্পি শুটিং এসোসিয়েশন।
জেলার ক্রীড়া ক্ষেত্রে এবার জুড়ল নতুন পালক। বাঁকুড়ায় এই প্রথম শুটিং অনুরাগীদের জন্য নতুন ঠিকানা পেল।
রাইফেল ও পিস্তল শুটিংয়ে নতুন প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্যে বাঁকুড়ায় যাত্রা শুরু করল মাম্পি শুটিং অ্যাসোসিয়েশন। বিশিষ্ট রাইফেল শুটার ও পুরস্কারপ্রাপ্ত মাম্পি চ্যাটার্জীর উদ্যোগে এই শুটিং সেন্টার কে ঘিরে দারুণ উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।
রবিবার বাঁকুড়ার গ্রীন গ্রার্ডেনের উল্টো দিকে সতিঘাটের একটি শোরুমের দোতলায় এদিন এই শুটিং সেন্টারে ফিতে কেটে শুভ উদ্বোধন করেন মিস্টার ভি কে ধল সহসভাপতি আন্তর্জাতিক রাইফেল এসোসিয়েশন অফ ইন্ডিয়া
তথা পশ্চিমবঙ্গ রাইফেল এসোসিয়েশনের সভাপতি, রূপেশ সাউ অভিনাভ সাউ এর অভিভাবক তথা আন্তর্জাতিক মেডেল জয়ী, বাঁকুড়া জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক কার্তিক সরকার , যুগ্ম সম্পাদক অভিজিৎ সিনহা, সদস্য ডঃ অভিজিৎ দাস, পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া বিভাগের প্রধান উদ্যোক্তা ডা. বিশ্বজিৎ সাহা সহ পড়ুয়া সহ অভিভাবক অভিভাবিকাগণ।
মাম্পি শুটিং এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক মামনি চ্যাটার্জী জানান, বাংলায় শুটিং স্পোর্টসের প্রতি আগ্রহ বাড়ছে ছেলে মেয়েদের। কিন্তু পরিকাঠামোর অভাবে অনেক প্রতিভাই বিকশিত হতে পারে না। এই শুটিং এর মাধ্যমে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও সুযোগ মিলবে।
নতুন প্রজন্মকে পেশাদার রাইফেল ও পিস্তল শুটিংয়ে উৎসাহিত করতে এই শুটিং সেন্টারে থাকবে আধুনিক শুটিং রেঞ্জ, অভিজ্ঞ প্রশিক্ষক এবং প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ ব্যবস্থাও।
বাঁকুড়ার বাসিন্দা ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে শুটিং সেন্টারকে ঘিরে প্রবল আগ্রহ দেখা গিয়েছে। আশা করা হচ্ছে, বাঁকুড়ায় এই শুটিং সেন্টার থেকে আগামী দিনে অনেক জাতীয় ও আন্তর্জাতিক মানের শুটার উঠে আসবে।



