+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ১২ ঘণ্টা আটকে থাকার পর মুক্তি মিলল ডিএভি মডেল স্কুলের অধ্যক্ষ সহ অন্যান্যদের

Ad Image
Ad Image

১২ ঘণ্টা আটকে থাকার পর মুক্তি মিলল ডিএভি মডেল স্কুলের অধ্যক্ষ সহ অন্যান্যদের

admin July 30, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩০জুলাইঃ

করোনা সংক্রমন এড়াতে রাজ্য সেই মার্চ মাস থেকে শুরু হয় লকডাউন আর এই লকডাউনে দীর্ঘমাস ধরে বন্ধ স্কুল কলেজগুলি। তবে অনলাইনে ক্লাস নেওয়া চলছে। তারই মাঝে দুর্গাপুরের বিভিন্ন ইংরেজী মাধ্যম স্কুলগুলি অভিভাবকদের কাছ থেকে স্কুলের ডেভলপমেন্ট ফি’ সহ ল্যাবরটরি ফি’ কম্পিউটার ফি’ চাওয়া হচ্ছে বলে অভিযোগ যেখানে স্কুল বন্ধ থাকার কারনে এগুলোর কোনো ব্যবহারই এখন নেই। এমতবস্থায় অভিভাবকদের অভিযোগ যে লকডাউনের জেরে অনেকেই হয় কর্মহীন হয়ে পড়েছেন আর নয়ত আর্থিকভাবে সংকটে পড়েছেন। ফলে স্কুলগুলির এই অতিরিক্ত খাতে যে ফি’ চাওয়া হচ্ছে তা যেন না চাওয়া হয়। কিন্তু নিজেদের অবস্থানে অনড় স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের এই আবেদনে সাড়া দিতে নারাজ। বেশ কিছুদিন যাবত দুর্গাপুরের বিভিন্ন এই সমস্ত বেসরকারী ইংরেজী মাধ্যম স্কুলগুলিতে প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন অভিভাবকরা। দ্বারস্থ হয়েছিলেন মহকুমা শাসকেরও। কিন্তু সেভাবে কোনো ফল না মেলায় এবার রীতিমতো সার্জিক্যাল স্ট্রাইকের পথে পা বাড়ালেন তাঁরা। আজ দুর্গাপুরের এরকম পাঁচটি স্কুলের সামনে সকাল থেকে হঠাৎই বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা। সব থেকে মারাত্মক আকার নেয় দুর্গাপুররের মেন হাসপাতালের বিপরীতে অবস্থিত একটি ইংরেজী মাধ্যম স্কুলের। রাত পর্যন্ত্য স্কুলের সামনে ধর্ণা বসে থাকেন অভিভাবকরা। পরিস্থিত সামাল দিতে পোঁছয় পুলিশবাহিনী। পৌঁছোয় এসিপি(পূর্ব) স্বপন দত্ত, পৌঁছন ডেপুটি ম্যাজেস্ট্রেট। পুলিশের সাথে বচসাতেও জড়ান অভিভাবকরা বলে জানা গেছে। এরপর দফায় দফায় আলোচনা চলতে থাকে অভিভাবকমন্ডলী ও স্কুল কর্তৃপক্ষকে নিয়ে। কিন্তু কিছুতেই মিলছিল না সমাধানের রাস্তা। এরপর স্কুলের তরফে আগামী ১৫ই আগষ্ট পর্যন্ত্য অভিভবকদের ফি’ জমা দেওয়ার দিন বাড়িয়ে দেওয়া হয়। সাথে এও বলা হয় যে দেরীতে ফি’ জমা দেওয়ার জন্য কোনো জরিমানানো ধার্য করা হবে না। এছাড়াও আগামী ৪ আগস্ট একটি ত্রিপাক্ষিক বৈঠক হবে যেখানে সিদ্ধান্ত নেওয়া হবে যে টিউশন ফি’ বাদে আর কোনো কোনো খাতে অভিভাবকদের ফি’ দিতে হবে। দীর্ঘ বারো ঘণ্টা পর নিজেদের আন্দোলন তুলে নেন ওই স্কুলের অভিভাবকরা।

Post Views: 6,125
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN