WBJEE ফলাফল ও ভর্তি নিয়ে জেলাশাসক অফিস অভিযান ঘিরে পুলিশের সাথে এ.বি.ভি.পির তুমুল ধ্বস্তাধস্তি
আমার কথা, দেবনাথ মোদক, বাঁকুড়া, ২১ আগস্ট:
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (A.B.V.P)-এর ডাকা বাঁকুড়া জেলাশাসক অফিস অভিযান ঘিরে উত্তেজনা বাঁকুড়ায়। WBJEE পরীক্ষার ফলাফল প্রকাশ ও কলেজে দ্রুত ভর্তি প্রক্রিয়া শুরু করার দাবিতে আজ বৃহস্পতিবার A.B.V.P কর্মীরা বাঁকুড়া জেলা শাসকের দফতরে অভিযানে সামিল হন। বাঁকুড়া শহরে মিছিল করে জেলা শাসকের অফিস চত্তরে ঢোকার মুখেই পুলিশ তাদের বাধা দেয়। অভিযোগ, পুলিশ মিছিল আটকালে পুলিশের সামনেই তারা বিক্ষোভ দেখাতে থাকে। পরে পুলিশের সাথে প্রথমে বাকবিতণ্ডা ও তুমুল ধস্তাধস্তি হয়। ঘটনায় পুলিশ আটজন আন্দোলনকারীকে আটক করে থানায় নিয়ে যায়।আন্দোলনকারীদের অভিযোগ, শিক্ষার্থীদের ন্যায্য দাবি না শুনে সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে আন্দোলন দমন করতে চাইছে। পুলিশের এই ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছে A.B.V.P।
উল্লেখ্য, W.B.J.E.E পরীক্ষার ফলাফল প্রকাশ ও ভর্তি প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই জট তৈরি হয়েছে। এই ঘটনায় ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্ষোভ আরও বাড়তে পারে এমনটাই আশা করা যায়।



