+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   উদ্বোধনের আগের রাতে আগুনে পুড়ে গেল দোকানঘর, লাউদোহায় প্রতিবাদে অবরোধ

Ad Image
Ad Image

উদ্বোধনের আগের রাতে আগুনে পুড়ে গেল দোকানঘর, লাউদোহায় প্রতিবাদে অবরোধ

admin July 31, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ৩১জুলাইঃ

আগুন লেগে পুড়ে গেল একটি নতুন গুমটি দোকান ঘর আর তা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো ফরিদপুর(লাউদোহা) থানার অন্তর্গত নতুন ডাঙ্গা এলাকায়। ইচ্ছাকৃত আগুন লাগানো হয়েছে এমনই অভিযোগ তুলে অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে এলাকায় পথ অবরোধ করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

স্থানীয় সুত্রে জানা গেছে, ওই এলাকারই বাসিন্দা আনন্দ মুখার্জী গোগলা পঞ্চায়েতের অন্তর্ভুক্ত নতুন্ডাঙ্গা কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় একটি নতুন গুমটি দোকান ঘর করেছেন যা আজ অর্থাৎ শুক্রবার থেকে চালু করার কথা ছিল। সেই মতো নতুন দোকানে কয়েক হাজার টাকার সামগ্রী রেখেছিলেন। কিন্তু আজ আনন্দবাবু যখন দোকান খুলতে যান তখন দেখেন তাঁর দোকান আগুনে ভস্মীভূত হয়ে গেছে। আনন্দবাবুর অভিযোগ তাঁর সাথে শত্রুতা করে কেউ বা কারা রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দিয়েছে তাঁর দোকানে। এরপর বিষয়টি জানাজানি হতেই এলাকায় ছড়িয়ে পরে উত্তেজনা। দোষীদের সাস্তির দাবি জানিয়ে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা পথ অবরোধ করেন। পরে ফরিদপুর থানার পুলিশ গিয়ে বিষয়টি দেখার আশ্বাস দিলে ঘন্টা খানেক অবরোধ চলার পর সেই অবরোধ উঠে যায়।

Post Views: 1,510
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN