+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   পুজোর কি ফিরতে পারবেন পরিজনের কাছে? নেপালে আটকে ৩০০ বাঁকুড়ার পরিযায়ী শ্রমিক

Ad Image
Ad Image

পুজোর কি ফিরতে পারবেন পরিজনের কাছে? নেপালে আটকে ৩০০ বাঁকুড়ার পরিযায়ী শ্রমিক

admin September 11, 2025

আমার কথা, দেবনাথ মোদক, বাঁকুড়া, ১১ সেপ্টেম্বরঃ

অগ্নিগর্ভ নেপাল। জারি কার্ফু। উদ্বেগ বেড়েছে আন্তর্জাতিক মহলে। উদ্বেগে বাংলার পরিযায়ী শ্রমিকরাও। দেশে ফিরে আসা তো দূরের কথা বাড়ির বাইরে যাওয়ার অনুমতিটুকুও নেই। অগত্যা নেপালে নিজের নিজের কর্মস্থলেই আটকে রয়েছেন বাঁকুড়ার হীড়বাঁধ ব্লকের লালবাজার গ্রামের প্রায় ৩০০ পরিযায়ী শ্রমিক।
নেপালে লাগাতার অশান্তিতে ওই ৩০০ পরিযায়ী শ্রমিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে শ্রমিক পরিবারগুলিতে। বাঁকুড়া জেলার হিড়বাঁধ ব্লকের লালবাজার গ্রামে প্রায় ৩০০ পরিবারের বসবাস। এই গ্রামে প্রায় সিংহভাগ পরিবার থেকেই কেউ না কেউ নেপালে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজে করেন। কাজ করেন নেপালের কাঠমান্ডুর নেপালগঞ্জ এলাকায় থাকা একের পর এক কাঁসার বাসন তৈরির কারখানায়।

প্রতি বছর পুজোয় ফেরেন বাড়ি। এবছরও সকলেই গ্রামে ফেরার জন্য ট্রেনের টিকিট কেটে ফেলেছিলেন। কিন্তু তার আগেই নেপালে শুরু হয়ে যায় অশান্তি। আর এই অশান্তির জেরে নেপালের কাঁসার বাসন তৈরির কারখানাগুলিতে বন্ধ হয়ে যায় কাজ।

কারখানা লাগোয়া আবাসগুলিতেই অন্যান্য পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি আটকে পড়েন লালবাজার গ্রামের প্রায় ৩০০ পরিযায়ী শ্রমিক। নেপাল জুড়ে কার্ফু জারি হওয়ায় এখন দেশে ফেরা তো দূরের কথা কারখানা চত্বর থেকে রাস্তায় বেরোনোয় নিষেধাজ্ঞা।
কারখানার মালিক পক্ষ কারখানার শ্রমিক আবাসগুলিতে খাবার ও জল সরবরাহ করলেও কাজে যাওয়া ওই পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ক্রমশই উদ্বেগ বাড়ছে শ্রমিক পরিবারগুলিতে। এলাকাতেই বাড়ি শম্পা কর্মকারের।

তাঁর স্বামী লব কর্মকারও রয়েছেন নেপালে। একরাশ উদ্বেগ নিয়েই তিনি বলছেন, “ওরা বলছে ওরাও খুবই আতঙ্কে আছে। বর্ডারও তো বন্ধ করে দিয়েছে। পুজোয় তো আসার কথা ছিল। মনে হয় আসতে পারবে না। শুধু আমার স্বামী তো নয়, এলাকার আরও অনেকই এলাকা থেকে ওখানে কাজে গিয়েছে।”

Post Views: 258
Ad Image
Ad Image
আজকের খবর
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN