+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   হাসপাতালের গেটের সামনে ভয়াবহ দুর্ঘটনা, পুলিশকে কাঠগড়ায় তুললেন স্থানীয়রা

Ad Image
Ad Image

হাসপাতালের গেটের সামনে ভয়াবহ দুর্ঘটনা, পুলিশকে কাঠগড়ায় তুললেন স্থানীয়রা

admin September 18, 2025

আমার কথা, দেবনাথ মোদক, জয়পুর, ১৮ সেপ্টেম্বরঃ

বাঁকুড়ার জয়পুর থানার জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের গেটের সামনে রাজ্য সড়কেই ভয়াবহ পথ দুর্ঘটনা। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষ্ণুপুর-আরামবাগ ২ নম্বর রাজ্য সড়কে মুখোমুখি ধাক্কা খায় একটি ছোট চারচাকা গাড়ি ও তেলের ট্যাংকার। ঘটনায় গুরুতর আহত হন চারচাকা গাড়ির চালক হিরণ নন্দী (৩০), বাড়ি আরামবাগ এলাকায়। তাঁকে প্রথমে জয়পুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে আনা হলেও পরে স্থানান্তরিত করা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। তবে তেলের ট্যাংকারের চালক ঘটনাস্থল থেকে পলাতক।

ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, হাসপাতালের সামনে নিয়মিতভাবে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়নি বলেই এই দুর্ঘটনা ঘটেছে। মাঝে মাঝে সিভিক পুলিশ দেখা গেলেও সন্ধ্যা সাতটার আগে দুর্ঘটনার সময় সেখানে কেউ ছিলেন না। ফলে ব্যস্ত সড়কে যানবাহনের নিয়ন্ত্রণের অভাবেই এদিনের ভয়াবহ সংঘর্ষ ঘটেছে বলে দাবি এলাকার মানুষের।

অন্য এক স্থানীয় বাসিন্দা বলেন, “রাস্তা দিয়ে বেপরোয়া ভাবে গাড়ি ছুটছে। পুলিশের কোনও নজরদারি নেই। এই পরিস্থিতি চলতে থাকলে সাধারণ মানুষ রাস্তায় হাঁটতে গেলেও প্রাণ হারাতে হবে।” পুলিশের গাফিলতি ও নজরদারির অভাবকেই দুর্ঘটনার মূল কারণ হিসেবে কাঠগড়ায় তুলেছেন ক্ষুব্ধ জয়পুরবাসী।

Post Views: 218
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN