পুজোর পরে ফের শুরু আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ৯ অক্টোবর:
পুজোর পরে আবার শুরু আমাদের পাড়া আমাদের সমাধান। দুর্গাপুরে ২৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত বিধান নগরের একটি বেসরকারি স্কুলে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান।
স্বেচ্ছাসেবী কর্মী পলাশ নন্দী বলেন শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে আমাদের ২৬ নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ফর্ম জমা দিচ্ছেন। আমাদের পাড়া আমাদের সমাধানে রয়েছে লক্ষীর ভান্ডার, কৃষক বন্ধু, স্বাস্থ্য সাথী সহ বিভিন্ন সরকারি প্রকল্প, এছাড়াও বিধান নগর হাউসিং কলোনিতে যে সমস্ত ড্রেন ও সোয়ারেজ গুলো রয়েছে এই সমস্ত কাজের সমাধান হচ্ছে আমাদের পাড়া, আমাদের সমাধানে।



