সাইবার প্রতারকের ডেরায় জাল ফেললো গোয়েন্দা বিভাগ! গ্রেফতার ১
admin
November 25, 2025
আমার কথা, সনাতন গরাই, বুদবুদ, ২৫ নভেম্বর:
লক্ষ লক্ষ টাকার সাইবার প্রতারণা, গ্রেফতার ১। ধৃত যুবকের নাম ইমতিয়াজ চৌধুরী। গলসির শিবনুড়ি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, বুদবুদের আজাদ পল্লীতে ঘর ভাড়া নিয়ে চলতো এই প্রতারণা চক্র। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে আসানসোল দুর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগ হানা দেয়। উদ্ধার হয় বেশ কয়েকটি মোবাইল ও একাধিক নথি। গ্রেপ্তার করা হয় যুবককে।



