পিকনিকে ডিজে বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারি, জখম কয়েকজন
আমার কথা, মুনমুন দত্ত, কুলটি, ৫ জানুয়ারী:
বরাকারে ডিজে বাজানোকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়ায়, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি আয়ত্ব আনে।
জানা গিয়েছে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার বরাকর ফাঁড়ির অন্তর্গত মনবেড়িয়া এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক উত্তেজনা মারামারি ঘটনা ঘটে গতকাল রবিবার রাত দশটা নাগাদ। ঘটনার জেরে বেশ কয়েকজন আহত হয় দুপক্ষের। খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বরাকরের মণবাড়িয়া শিব মন্দির সংলগ্ন বালুংকর এর পাশে এলাকারই দুই গোষ্ঠীর পিকনিক চলছিল। সেখানেই শুরু হয় ডিজে বাজানো কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কাটাকাটি আর তারপর হাতাহাতি। এরপর সেই ঝগড়ার জের এসে পড়ে পাড়াতে। সেখানে উত্তেজনা ছড়ায়। প্রচুর ইট পাটকেল ছোঁড়াছুড়ি চলে । খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে জানা গিয়েছে। তবে সকাল থেকে এলাক্স পুরো থমথমে হয়ে রয়েছে।



