+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   Uncategorized   >>   সাংসদের উদ্যোগে দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয় পেল নতুন ভবন

Ad Image
Ad Image

সাংসদের উদ্যোগে দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয় পেল নতুন ভবন

admin January 17, 2026

আমার কথা, ১৭ জানুয়ারী,

সনাতন গরাই, দুর্গাপুর:

সাংসদ কীর্তি আজাদের উদ্যোগে দুর্গাপুর মহিলা সরকারি মহাবিদ্যালয়ে শুরু হল নতুন বিল্ডিং নির্মাণের কাজ। ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন ৮০ লক্ষ টাকা ব্যয়ে এই পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে কলেজের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।নতুন বিল্ডিং নির্মাণের সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কীর্তি আজাদ, দুর্গাপুর প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, সমাজসেবী অসীমা চক্রবর্তী ও উজ্জ্বল মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মহানন্দা কাঞ্জিলাল সহ অন্যান্য অধ্যাপক ও শিক্ষিকারা। শনিবার সকালে নারকেল ফাটিয়ে কাজের সূচনা করেন সাংসদ। সাংসদ কীর্তি আজাদ জানান, “মহিলা শিক্ষাপ্রতিষ্ঠানের পরিকাঠামো উন্নয়ন তাঁর কাছে অগ্রাধিকার। তিনি বলেন, ছাত্রীদের জন্য আধুনিক শিক্ষা ও প্রযুক্তিনির্ভর পরিবেশ গড়ে তুলতেই এই উদ্যোগ। নতুন বিল্ডিংয়ের আওতায় একটি আধুনিক আইসিটি বা কম্পিউটার ট্রেনিং রুম তৈরি করা হবে। পাশাপাশি ছাত্রীদের খেলাধুলার উন্নতির জন্য আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।” অধ্যক্ষ মহানন্দা কাঞ্জিলাল জানিয়েছেন,”নতুন শিক্ষানীতি চালু হওয়ায় কলেজে নতুন কোর্স যুক্ত হয়েছে এবং সেমিনার, প্রজেক্ট ও ইন্টার্নশিপের জন্য অতিরিক্ত ক্লাসরুমের প্রয়োজন বেড়েছে। বিশেষ করে একটি আধুনিক আইসিটি রুমের ঘাটতি ছিল। এই সমস্যার কথা স্থানীয় সাংসদ কীর্তি আজাদকে জানানো হলে তিনি দ্রুত পদক্ষেপ নেন। দিল্লির ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশনের সিএসআর প্রকল্পের মাধ্যমে ৮০ লক্ষ টাকা অনুমোদন করিয়ে কলেজের পরিকাঠামো উন্নয়নের ব্যবস্থা করেন। যেখানে থাকবে পাঁচটি ক্লাসরুম ও একটি সুসজ্জিত কম্পিউটার রুম। সাংসদ মার্চের মধ্যেই কাজ শেষ করার ডেডলাইন দিয়েছেন। নারী শিক্ষার উন্নয়নে দ্রুত ও আন্তরিক সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জানাই।”

Post Views: 104
Ad Image
Ad Image
আজকের খবর
BREAKING! ফের শিবির বদল, এবার বিজেপিতে পারিয়াল
Uncategorized April 18, 2026
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN