ফর্ম ৭ জমা দেওয়াকে কেন্দ্র করে শাসক বিরোধী সংঘর্ষ, উত্তপ্ত জামুড়িয়া ব্লক অফিস
আমার কথা, ১৯ জানুয়ারী
রাকেশ লাহা, জামুরিয়া:
১৯শে জানুয়ারি অর্থাৎ সোমবার এসআইআর শুনানির শেষ দিনে ফর্ম ৭ জমা দেওয়া কে কেন্দ্র করে শাসকবিরোধী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো জামুরিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তর। সামান্য বচসা থেকে হাতাহাতি তারপরই উভয় পক্ষ একে অপরের দিকে বাঁশ লাঠি হাতে তেরে আসতেই ক্ষণিকের মধ্যেই ব্লক অফিস রণক্ষেত্রের চেহারা নেই। পরিস্থিতি সামাল দিতে ঘাম ছুটে যায় জামুড়িয়া থানার পুলিশের। পরে অবশ্য বিশাল সংখ্যক পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিনের ঘটনায়
বিজেপির অভিযোগ ইআরও সাহেব তাদেরকে ৭ নম্বর ফর্ম জমা দেওয়ার জন্য বলেছিলেন সেই মতো তারা ৭ নম্বর ফর্ম নিয়ে এসেছিলেন , জামুরিয়া বিডিও অফিসে এসে তারা দেখেন যে তৃণমূলের গুন্ডাবাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে তারা বিডিও অফিসে ঢোকার চেষ্টা করলে তাদের উপর চড়াও হয় তৃণমূলের দুষ্কৃতীরা, এবং তাদেরকে ব্যাপক মারধর করা হয়।
তবে ঘটনার বিষয়ে তৃণমূল নেতা গোপীনাথ পাত্র জানাই , ব্লক অফিসে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার কাজ চলছে সেই সময় কিছু বিজেপি নেতা কর্মীরা ব্লক অফিসে পৌঁছে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছিলেন এবং তাঁদের নাম বাদ দেওয়ার চেষ্টা করেন। এছাড়াও গোপীনাথ বাবু জানান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের নামে গালিগালাজ করছিল বিজেপির নেতাকর্মীরা। তাই আমরা সমস্ত নেতৃত্বরা ব্লক অফিসে উপস্থিত থেকে তাদেরকে বাধা দি।
তৃণমূলের আরো অভিযোগ নিমেষেই বিজেপির নেতাকর্মীরা আমাদের উপর চড়াও হয় এবং বাঁশ লাঠি হাতে মারধরও করে।
তবে পাল্টা অভিযোগ করতে ছাড়েননি বিজেপি নেতা হিরন্ময় বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, কিছু ভুয়ো ভোটারের নাম চিহ্নিত করে আমরা ফর্ম ৭ জমা দিতে এসেছিলাম জামুড়িয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে। কিন্তু এসে দেখি তৃণমূলের দুষ্কৃতীরা ব্লক অফিসে বসে। হঠাৎই আমাদেরকে তেড়ে আসে এবং আমাদের বেশ কয়েকজন কর্মীকে মারধর করে। তবে এদিনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা হিরন্ময় বন্দ্যোপাধ্যায়।
নির্বাচনের আগে কার্যত “সার” প্রক্রিয়াকে কেন্দ্র করে শাসক বিরোধীর এমন উত্তেজনাময় পরিস্থিতি এখন শিল্পাঞ্চলের রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে।



