কমল মেলায় ‘নবীন’ বরণ! বাংলার অগ্নিপরীক্ষায় বিহারী বাবু
আমার কথা, ২৭ জানুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
দিল্লি থেকে সোজা অন্ডাল বিমানবন্দর। মঙ্গলবার বিকেলে বাংলার মাটিতে পা রাখবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তাকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ড: সুকান্ত মজুমদার সহ রাজ্যের বিজেপি নেতৃত্ব। তারপরেই যাবেন দুর্গাপুরের চিত্রালয়ের মাঠে কমল মেলায়। মেলার উদ্বোধন করবেন। সন্ধায় একধিক কর্মসূচি রয়েছে দুর্গাপুরে। বুধবার সকালে ভিরিঙ্গি কালীবাড়িতে পুজো দেওয়ার কথা রয়েছে তাঁর। পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীও যাকে বস বলেন সেই নীতিন নবীনকে দেখে রাজ্য বিজেপির কি শক্তি বাড়বে? মনোবল বাড়বে ২০২১ বিধানসভা নির্বাচনের পর মনোবল ভেঙে যাওয়া কর্মীদের মধ্যে? পিছিয়ে পড়া বিধানসভা কেন্দ্রগুলিতে জ্বলবে আলো? হিন্দিভাষী সর্বভারতীয় সভাপতি নীতির নবীন বাঙালির মন কারতে পারবে? রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছে, এই মেলা থেকেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের অগ্নিপরীক্ষা শুরু হয়ে যাবে নীতির নবীনের। এখন সময়ের অপেক্ষা দুর্গাপুরের মাটি থেকে বাংলার রাজনীতির কি বার্তা দেন তিনি। সেই দিকেই তাকিয়ে রয়েছে সারা রাজ্যের মানুষ।



