জন্মদিনে থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্য রক্তদান শিবির আয়োজন করলেন পঞ্চায়েত সদস্য
আমার কথা, ২৭ জানুয়ারী
সার্থক কুমার দে, অন্ডাল:
জন্মদিনে থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্য রক্তদান শিবির আয়োজন করলেন পঞ্চায়েত সদস্য । উখরা গ্রাম পঞ্চায়েতের ১৭ নম্বর সংসদের সদস্য কাজল (কাজু) পান্ডের উদ্যোগে মঙ্গলবার রক্তদান শিবিরটি আয়োজিত হয় সন্ন্যাসী কালিতলা চত্বরে । শিবিরটির উদ্বোধন করেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় । উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী কস্তুরী সাহু, উখড়া পুলিশ আউট পোস্টের আইসি শিউলি মন্ডল সহ অন্যরা । শিবিরে পুরুষদের পাশাপাশি মহিলারাও রক্তদান করেন । সংগৃহীত হয় ১০০ ইউনিট রক্ত । ৮০ ইউনিট রক্ত দান করা হয় আসানসোল জেলা হাসপাতাল ও বাকি ২০ ইউনিট দেওয়া হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকে । কাজল বাবু বলেন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে ।
প্রতিবেশীরা বলেন হৈ হুল্লোর, ভুরিভোজের পরিবর্তে রক্তদান শিবিরের মাধ্যমে কাজল বাবু যেভাবে জন্মদিন পালন করলেন তা প্রশংসনীয় । এই উদ্যোগ অন্যদের অনুপ্রেরিত করলে আখেরে লাভবান হবেন মুমূর্ষ রোগীরা ।



