পাখির চোখ বাংলা, দুর্গাপুরে কোর কমিটির সাথে বৈঠক সর্বভারতীয় সভাপতির
আমার কথা, ২৮ জানুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
আগামী নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আসন্ন নির্বাচনে বিজেপির জয় নিয়ে দল ১০০ শতাংশ আত্মবিশ্বাসী। বিজেপি এমন একটি রাজনৈতিক দল নয় যারা শুধুমাত্র ভোটের সময় সক্রিয় থাকে। বরং বছরের ৩৬৫ দিনই বিজেপি মানুষের জন্য কাজ করে চলেছে।,
দলের সাংগঠনিক বিষয়গুলি গোপনীয় হলেও তৃণমূল স্তরে সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে কাজ চলছে। রাজ্যজুড়ে বিজেপির সংগঠন শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা নেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি রাজ্য নেতৃত্ব সংগঠন ও কৌশলগত প্রস্তুতিতে জোর দিচ্ছে। দুর্গাপুরে বিজেপির সর্বভারতীয় সভাপতির সাথে রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠক থেকে বেরিয়ে একথা বললেন বিজেপির কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড: সুকান্ত মজুমদার।



