+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   Uncategorized   >>   আন্তর্জাতিক কিক বক্সিং প্রতিযোগীতায় শিল্পশহর দুর্গাপুরের জয়জয়কার

Ad Image
Ad Image

আন্তর্জাতিক কিক বক্সিং প্রতিযোগীতায় শিল্পশহর দুর্গাপুরের জয়জয়কার

admin February 10, 2026

আমার কথা, ১০ ফেব্রুয়ারী

মুনমুন দত্ত, দুর্গাপুর:

আন্তর্জাতিক কিকবক্সিং প্রতিযোগীতায় এবার উল্লেখযোগ্য ছাপ রাখলো দুর্গাপুর। এক কথায় দিল্লীতে অনুষ্ঠিত এই প্রতিযোগীতায় শিল্পশহরের জয়জয়কার।

প্রসঙ্গত: গত ৪ঠা থেকে ৮ই ফেব্রুয়ারী পর্যন্ত রাজধানী নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয় ‘ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ কিকবক্সিং অর্গানাইজেশনস’ (ওয়াকো) আয়োজিত পঞ্চম ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল কিকবক্সিং কাপ।পশ্চিম বর্ধমান জেলার হয়ে ৪ জন কিকবক্সিং খেলোয়াড় গুরানস সিং, রূপঙ্কর রায়, ঈশ্বর মাঝি ও ফিরোজ খান দেশের হয়ে প্রতিনিধিত্ব করে সেখানে। সেখানেই দুর্দান্ত সাফল্য পেলেন তারা।
মঙ্গলবার বাড়ি ফিরলেন তারা পদক জয় করেই।
বাংলা থেকে ১২জন খেলোয়াড় অংশগ্রহন করে মোট ২০টি পদক লাভ করে, তার মধ্যে ৩টি স্বর্ণ ও ৮টি আর
রূপোর পদক সহ মোট ১১টি পদক পশ্চিম বর্ধমান এর খেলোয়াড় রা অর্জন করে।
৮বছর বয়সী গুরান্স সিং চাইল্ড ক্যাটাগরীতে পয়েন্ট ফাইট+৩৬ বিভাগে জিতে স্বর্ণপদক জয় করে। অন্য দুটি ইভেন্টে দুটি রৌপ্য পদক জয় করে।
বেনাচিতি নিবাসী রূপঙ্কর রায় ওল্ডার ক্যাডেট ক্যাটাগরীতে -৬৯ কেজি পয়েন্ট ফাইট ও লাইট কন্টাক্ট বিভাগে দুটি রৌপ্য পদক এবং ফর্মস বিভাগে একটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক লাভ করে।
মুচিপাড়া আই টি আই নিবাসী বান্দ্রা স্ট্যান্ডের অটোচালক ও এল এস এম কিকবক্সিং একাডেমির প্রশিক্ষক ঈশ্বর মাঝি সিনিয়র মেল ক্যাটাগরীতে দুটি ইভেন্ট এ দুটি রৌপ্য পদক অর্জন করেন।
পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক স্পোর্টস কিকবক্সিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফিরোজ খান একটি ইভেন্টে স্বর্ণ ও অন্য একটি ইভেন্টে রৌপ্য পদক অর্জন করেন।

উল্লেখ্য, এই আন্তর্জাতিক কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত ছাড়াও প্যালেস্টাইন, উজবেকিস্তান, কাজাখস্তান,ইরাক, আলজেরিয়া ইত্যাদি দেশের প্রায় ১০০০ জন খেলোয়াড় অংশগ্রহন করেন।

Post Views: 239
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN