জামুরিয়ায় বিজেপি নেত্রীর বিরুদ্ধে পড়লো পোস্টার, ‘গোষ্ঠীদ্বন্দ্ব’- দাবি তৃণমূলের
আমার কথা, ৭ মার্চ
রাকেশ লাহা, জামুরিয়া:
প্রিয়াঙ্কা টিব্রেওয়াল হাঁটাও জামুরিয়া বাঁচাও, জামুরিয়া বিধানসভায় আমরা কোনমতে বহিরাগত প্রার্থী মেনে নেব না, এছাড়াও অপূর্ব হাজরার মত জেলা সাধারণ সম্পাদক বালিচোর, কয়লা চোর চটি চাটা তোলাবাজ কে জামুরিয়া থেকে দূরে রাখা হোক,
এই পত্রের মাধ্যমে জেলাকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যদি জনস্বার্থে জেলা ও রাজ্য উচিত নির্ণয় না নেয় তাহলে জামুরিয়া বিধানসভার অধিকাংশ কর্মী নির্বাচনে বসে পড়বে এবং সাধারণ মানুষ বহিরাগত প্রার্থীকে ভোট দেবে না।
এমনই দাবি সম্মলিত পোস্টার পড়লো শিল্পাঞ্চল জামুরিয়ায়।
আর এই বিষয়টি সামনে আসতেই শিল্পাঞ্চলে রাজনৈতিক চর্চার পারদ ঊর্ধ্বমুখী।
প্রসঙ্গত শনিবার সকালে জামুরিয়া বিধানসভা এলাকায় দেখা যায় “প্রিয়াঙ্কা টিব্রেওয়াল হাঁটাও জামুরিয়া বাঁচাও” এমনই শিরোনাম এবং পদ্ম ফুলের মাঝে উল্লিখিত আরো বেশ কয়েক দফা দাবি সম্বলিত পোস্টার। কে বা কারা এই পোস্টটার সাঁটিয়েছে তা জানা না গেলেও রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ি তুঙ্গে।
পোস্টার এর মাঝে পদ্মফুলের চিহ্ন থাকলেও
এটি বিজেপির পক্ষ থেকে লাগানো হয়নি। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল প্রার্থী হয়ে দাঁড়ালে বেশি ব্যবধানে জামুরিয়া থেকে শাসক দল হারবে বলেই চক্রান্ত করে শাসকদলের লোকজন এই পোস্টার চিটিয়েছে বলেই দাবি বিজেপি নেতা হিরন্ময় বন্দ্যোপাধ্যায় ও সঞ্জয় সিং – এর।
এমন ঘটনায় বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালও জানান, তৃণমূল দলে কাপুরুষ আছে সেটা আমরা জানতাম, আজ তারা সেটা প্রমাণ করে দিচ্ছে। প্রিয়াংকা টিব্রেওয়াল কে এত ভয় , তারা সরাসরি কিছু বলতে না পেরে এখন পদ্ম ফুলের সিম্বল দিয়ে বিভিন্ন মন্তব্য করছেন।।
তবে পোস্টার চেটানোর ঘটনায়
বিরোধীরা শাসকদলের বিরুদ্ধে যে অভিযোগ তুলছেন সেই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং। তিনি জানান, আমরা কাজে বিশ্বাস করি, আমরা মানুষের কাজ করি। গোষ্ঠীদ্বন্দ্ব না থাকলে এসব হয় না। বিজেপির অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব আছে সেই কারণেই তারা নিজেরাই এই পোস্টার লাগাচ্ছে, আর তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছে।
বর্তমানে এই ঘটনায় রাজনৈতিক মহলে জোড় চাঞ্চল্য ছড়ালেও
বিজেপির অন্দরের গোষ্ঠীদ্বন্দ্বই কি এই ঘটনার আসল কারণ ? নাকি শাসক দলের চক্রান্ত ? পুরোটাই জল্পনার মধ্যে।।



