+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   Uncategorized   >>   সারা বছর দেখা নেই! এদিকে পরিবর্তন যাত্রার পোস্টার লাগাতে গিয়ে ক্ষোভের মুখে বিজেপি

Ad Image
Ad Image

সারা বছর দেখা নেই! এদিকে পরিবর্তন যাত্রার পোস্টার লাগাতে গিয়ে ক্ষোভের মুখে বিজেপি

admin March 7, 2026

আমার কথা, ৭ মার্চ

সনাতন গরাই, দুর্গাপুর:

সনাতন গরাই,দুর্গাপুর: সারা বছর এলাকায় দেখা যায় না বিজেপি কর্মীদের। আর পরিবর্তন যাত্রার পোস্টার লাগাতে যেতেই সেই ক্ষোভ আছড়ে পড়ল বিজেপি নেতাদের উপর। এমনই অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ১৮ নম্বর ওয়ার্ডের নিশানহাট বস্তি এলাকায়। ইতিমধ্যেই গোটা ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।সম্প্রতি বিজেপির পরিবর্তন যাত্রার পোস্টার লাগাতে নিশানহাট বস্তি এলাকায় যান বিজেপির চার নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক দীপক দে ও তাঁর অনুগামীরা। অভিযোগ, সেই সময়ই এসআইআর ইস্যুতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা তাদের ঘিরে বিক্ষোভ দেখান। এতদিন কোথায় ছিলেন, কেন সাধারণ মানুষের সমস্যা নিয়ে কেউ খোঁজ নেননি এমন একাধিক প্রশ্ন তুলে সরব হন স্থানীয়রা। পাশাপাশি এসআইআরে বহু মানুষের নাম বাদ পড়ার অভিযোগেও ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শেষ পর্যন্ত বিজেপি কর্মীদের এলাকা ছাড়তে হয়। আর সেই বিক্ষোভের ভিডিওই দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, এসআইআর ইস্যুতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারাই স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ গড়ে তুলেছেন। এর সঙ্গে দলের কোনো যোগ নেই। দুর্গাপুর নগর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার বিদ্যুৎ মন্ডল কটাক্ষ করে বলেন, এটি বিজেপির পরিবর্তন যাত্রা নয়, বরং ‘মরণ যাত্রা’ হতে চলেছে। অন্যদিকে বিজেপির দাবি, আগামী ১০ মার্চ দুর্গাপুরের ক্ষুদিরাম মাঠে পরিবর্তন যাত্রার জনসভাকে সামনে রেখে পোস্টার লাগাতে গিয়েছিলেন তারা। সেই সময় তৃণমূল কর্মীরাই তাদের দিকে তেড়ে আসে বলে অভিযোগ করেছেন বিজেপির চার নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক দীপক দে। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে হারের ভয়ে এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই।

Post Views: 113
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN