বিজেপির পরিবর্তন যাত্রার সমর্থণে দুর্গাপুরে বাইক র্যালি
আমার কথা, ৮ মার্চ
সনাতন গরাই, দুর্গাপুর:
পরিবর্তন যাত্রাকে সামনে রেখে বিজেপির বাইক র্যালি। রবিবার দুর্গাপুরের পূর্ব বিধানসভার ইস্পাত নগরীর রাজেন্দ্র প্রসাদ থেকে এই র্যালি শুরু হয়। অন্যদিকে দুর্গাপুরের পশ্চিম বিধানসভার সিটি সেন্টার থেকে আরেকটি বাইক মিছিল শুরু হয়। পশ্চিম বিধানসভায় নেতৃত্ব দেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই এবং পূর্ব বিধানসভায় নেতৃত্ব দেন জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তারা দাবি করেন, এবারের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জনতার। মানুষ বুঝতে পারছে কারা পাশে রয়েছে আর কারা নেই। পরিবর্তন যাত্রাতেও হাজার হাজার মানুষের সমর্থন পাওয়া যাচ্ছে। দুর্গাপুরে ও আগামী ১০ তারিখ পরিবর্তন যাত্রার রথ আসতে চলেছে। সেই জন্যই এদিনের এই র্যালি। জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের পাশে মানুষ রয়েছে। আমাদের সমর্থন করছে। মিছিলেও দেখা যাচ্ছে স্বতঃস্ফূর্তভাবে মানুষজন এগিয়ে আসছে। পাল্টা কটাক্ষ করে এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রাজিব ঘোষ বলেন,”বিজেপি প্রচারের আলোয় আসার জন্য এসব নাটক করছে। মানুষজনকে সেভাবে দেখা যাচ্ছে না। মানুষ তৃণমূলের পাশে রয়েছে।”




