আইনস্টাইনে বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে আগুন
আমার কথা, ৮ মার্চ
সনাতন গরাই, দুর্গাপুর:
দুর্গাপুরের আইনস্টাইন রোডে একটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে অগ্নিকাণ্ড। দোকানের বেশ কিছু জিনিসপত্র পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। দমকল বাহিনীর বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দোকানটি অর্ধেকের বেশি পুড়ে যায়।
স্থানীয় এক দোকান মালিক জানান, আজ রবিবার দুপুর আনুমানিক ৩.৩০ নাগাদ দোকানের কাছে পাড়ার ছেলেরা খেলা করছিল। তারা দেখতে পায় দোকানটি থেকে ধোঁয়া বের হচ্ছে। তা দেখে এলাকার লোকজনকে খবর দেয় তারা। এরপর স্থানীয়রা দমকল বিভাগে খবর দেয়। দমকল বিভাগের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে।




